যুবভারতী কাণ্ডে ধৃত আরও তিন অভিযুক্ত! গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯, শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় তদন্ত আরও জোরালো হয়ে চলেছে। সেই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। আগেই এই ঘটনায় ৬ জন গ্রেফতার হয়েছিল। এখন এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে। গত শনিবার কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামে ব্যাপক বিশৃঙ্খলা, চেয়ার ভাঙচুর এবং গোলপোস্ট ছেঁড়ার অভিযোগ উঠেছিল দর্শকদের একাংশের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, স্টেডিয়ামের ভাঙচুরের ছবি এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পরেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। লেকটাউন ও নাগেরবাজার এলাকা থেকে ধরা হয়েছে অভিযুক্ত আরও তিনজনকে। নাম রাজু দাস ওরফে গোপাল, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দুষ্টু। তদন্তকারীরা মনে করছেন যে, ধৃতদের জেরা করার পরে বিশৃঙ্খলার পিছনের আরও নতুন কোনও তথ্য সামনে আসতে পারে।
অন্যদিকে যুবভারতীর ঘটনার তদন্তে বিধাননগর পুলিশের পাশাপাশি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিটও সক্রিয়। গত শনিবারে ঘটে যাওয়া ঘটনায় বিশৃঙ্খলার অনেক ভিডিও ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। শুধু চেয়ার বা গ্যালারি ভাঙচুর নয়, স্টেডিয়াম থেকে নানারকমের সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে সিট এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে, আজ মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। মহিলা পুলিশকর্মী সহ আরও পাঁচজন আধিকারিক রিষড়া থানার সহযোগিতায় তিনতলা ওই বাড়িতে যান। বাড়িতে সুইমিং পুল এবং ছোট ফুটবল মাঠ আছেন। কিন্তু সেদিন সেখানে শুধু মাত্র পরিচারিকাই ছিলেন। ঘরে ঘরে তল্লাশি করা হলেও কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি। তদন্তকারী আধিকারিকদের দাবি যে, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এখনও তদন্ত চলছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications