ফের ভাঙন তৃণমূলে! জঙ্গলমহলে প্রভাবশালী নেত্রী বিজেপিতে যোগ দেওয়ায় হাতছাড়া পঞ্চায়েত

তৃণমূলে ভাঙন অব্যাহত। একইসঙ্গে হাতছাড়া পঞ্চায়েত। বাঁকুড়ার ওন্দার কল্যাণী গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া হয়।

তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। একইসঙ্গে হাতছাড়া হল পঞ্চায়েতও। বাঁকুড়ার ওন্দার কল্যাণী গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া হয়। পঞ্চায়েত প্রধান রীণা শর্মা-সহ ছয় তৃণমূল সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় ৯ সদস্যের পঞ্চায়েত দখল করল বিজেপি। যদিও ওই পঞ্চায়েতের উপপ্রধান এখনও তৃণমূলেই রয়ে গিয়েছেন।

ফের ভাঙন তৃণমূলে! জঙ্গলমহলে প্রভাবশালী নেত্রীর যোগ বিজেপিতে

লোকসভা নির্রবাচনে যেসব জায়গায় তৃণমূল ধাক্কা খেয়েছে তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলাও। জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। একদিকে যেমন অর্জুন সিং-এর গড় ব্যারাকপুর-সহ উত্তর ২৪ পরগনায় তৃণমূলে ভাঙন অব্যাহত, ঠিক তেমনই ভাঙন লেগেছে বিজেপি লোকসভা নির্বাচনে যসব জায়গায় সাফল্য পেয়েছে, সেসব জায়গায়।

সূত্রের খবর অনুযায়ী, বাঁকুড়া জেলায় এর আগে কাঁটাবাড়ি, নাকাইজুড়ি, রতনপুর এবং চুড়ামনিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল কল্যাণী গ্রাম পঞ্চায়েত।

কল্যাণী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রীণা শর্মার হাতে বিজেপির পতাকা তুলে দেন বিষ্ণুপুর জেলার সাংগঠনিক সম্পাদক। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বর্তমানে বিধায়ক অরূপ খাঁ-র গড় হিসেবে পরিচিত ওন্দা ব্লকে তৃণমূল অনেকটাই দুর্বল। এই দলবদল সম্পর্কে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+