One Rupee Doctor west bengal: এ যেন সাক্ষাৎ দেবদূত! আজও ১ টাকায় রোগী দেখেন সোনামুখীর 'গরিবের ডাক্তার'
One Rupee Doctor west bengal: রোজগার করা তাঁর লক্ষ্য নয়, লক্ষ্য মানুষের কষ্ট লাঘব করা, লক্ষ্য মানুষকে সুস্থ রাখা। আর সেই লক্ষ্যে অবিচল থেকে মাত্র এক টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা ডাঃ প্রিয়তোষ ধল্ল, ওরফে পি.ধল্ল। বর্তমান সময়ে একাংশের চিকিৎসকদের নিয়ে যখন অভিযোগের পাহাড় তখন 'গরিবের ডাক্তার' হিসেবে পরিচিত এই চিকিৎসকের চেম্বারে প্রতিদিন ভীড় উপচে পড়ে।
তাঁর কাছে আসা রোগী থেকে তাঁদের আত্মীয় প্রত্যেকেই জানিয়েছেন, 'এক টাকার চিকিৎসক' ডাঃ পি.ধল্ল যথেষ্ট 'মানবিক', অসহায়ের সহায় তিনি। কারোর কাছে তো পি ধল্ল মানেই 'ভগবান' (One Rupee Doctor west bengal) ।

প্রসঙ্গত, সোনামুখীর পাঁচাল গ্রামের বাসিন্দা প্রিয়তোষ ধল্ল বেলিয়াতোড় হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এম.বি.বি.এস পাশ। এরপর অমৃতসর থেকে আকুপাংচারে এম.ডি ও সাইকোলজি নিয়ে পোষ্ট গ্র্যাজুয়েশান করেছেন।
এরপর দীর্ঘদিন বাঁকুড়া জেলা পরিষদের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। আর তা থাকার পর অবসর নিয়ে এখন বেলিয়াতোড়ের বাড়িতেই মানুষকে চিকিৎসা পরিষেবা দেন 'এক টাকার ডাক্তার' ডাঃ পি ধল্ল। যে কোনও রোগে সে জেলার মানুষের মুশকিল আসান ধল্ল! কিছু হলেই ছুটে দিন হোক কিংবা রাত সাধারণ মানুষ ছুটে যান তাঁর কাছে। সব সময় সাধারণ মানুষের জন্য খোলা ডাঃ পি ধল্লের চেম্বার।
ডাঃ পি ধল্ল ওয়ান ইন্ডিয়া বাংলাকে বলেন, আমার এম.বি.বিএস ফাইনাল পরীক্ষার আগেই বাবাকে হারাই। বাবার দেখানো পথেই মানুষের জন্য কাজ করে যেতে চাই। তবে মানুষের চিকিৎসা করার আগে তার মন বোঝাটা ভীষণ জরুরি। সে কারণেই সাইকোলোজি নিয়ে পড়াশুনা করা। তবে গরীব খেটে খাওয়া মানুষের পাশে থাকতেই তাঁর এই এক টাকা (One Rupee Doctor west bengal) ফিজ নেওয়া বলেও তিনি জানান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications