বাংলায় ২০২১ বিধানসভা ভোটে তৃণমূল ক'টি আসন পাবে জানিয়ে দিলেন সৌমিত্র

তাঁদের স্লোগান ছিল ' ১৯ এ হাফ, ২১ এ সাফ'। আর সেই মতোই এবার বাংলা জয়ের ব্লুপ্রিন্ট নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। লোকসভা ভোটের আগে তৃণমূলের ঘর ভেঙে একাধিক নেতা সাংসদকে তুলে নিয়েছে বিজেপি।

তাঁদের স্লোগান ছিল ' ১৯ এ হাফ, ২১ এ সাফ'। আর সেই মতোই এবার বাংলা জয়ের ব্লুপ্রিন্ট নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। লোকসভা ভোটের আগে তৃণমূলের ঘর ভেঙে একাধিক নেতা সাংসদকে তুলে নিয়েছে বিজেপি। এবার পদ্মশিবিরের লক্ষ্য ২১ এ বাংলা দখল। অন্তত তেমনটাই জানালেন বিষ্ণুপুরে বিজেপির জয়ী সাংসদ সৌমিত্র খাঁ।

বাংলায় ২০২১ বিধানসভা ভোটে তৃণমূল কটি আসন পাবে জানিয়ে দিলেন সৌমিত্র


তৃণমূলের ঘর থেকে বিজেপিতে যোগ দিয়েই নিজের চাণক্যনীতির ম্যাজিক ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন মুকুল রায়। সম্ভবত বাংলায় এই সাফল্যের জন্য তিনি কোনও বড় পুরস্কার পেতে চলেছেন কেন্দ্রীয় বিজেপির তরফে। এদিকে, বাঁকুড়ার বিষ্ণুপুর আসনের সাংসদ সৌমিত্র খাঁ দাবি করছেন ২০২১ সালের বিধানসভা ভোটে তৃমমূল সবমিলিয়ে ৬০ টি আসন পাবে কিনাও সন্দেহ! সৌমত্র খাঁ জানান, ' তৃণমূলের সঙ্গে কোনও আর লড়াইই নেই। ওরা বিধানসভা ভোটে ৬০ আসন খুব জোর পেতে পারে।'

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভায় ২৯৪ টি আসন রয়েছে। লোকসভা ভোটের নিরিখে দেকতে গেলে বিজেপি যে সমস্ত জায়গা থেকে জিতেছে বা লিড পেয়েছে তার নিরিখে বিধানসভার ক্ষেত্রে বাংলার ১২৯ টি আসনে দখল রেখেছে বিজেপি। ফলে এবার পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+