করোনা রোগীদের নতুন উপসর্গ! চিকিৎসায় বিভ্রান্তির জেরে ভোগান্তি
করোনা রোগীদের নতুন উপসর্গ! চিকিৎসায় বিভ্রান্তির জেরে ভোগান্তি
এপ্রিলে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফ করোনা ভাইরাসের উপসর্গের অতিরিক্ত ছটির তালিকায় দিয়েছিল। তার মধ্যে ছিল ডায়ারিয়া, মাথাব্যথা ও বমি। কিন্তু চিকিৎসকরা বর্তমান সময়ে নতুন নতুন উপসর্গের রোগী পাচ্ছেন। সেক্ষেত্রে করোনা নির্ণয়ে বেশি সময় লেগে যাচ্ছে।

চিকিৎসায় বিভ্রান্তির জেরে ভোগান্তি
চিকিৎসকরা জানিয়েছেন, আগের মতো কাশি, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে রোগী তাঁদের কাছে যাচ্ছেন। কিন্তু এর সঙ্গে নতুন উপসর্গ বিভ্রান্তি তৈরি করছে।

বেঁচে থাকতে চরিত্রে পরিবর্তন
বেশ কিছু চিকিৎসক বলছেন, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নোভেল করোনা ভাইরাসই তাদের চরিত্রের পরিবর্তন করথে বেঁচে থাকতে।

রোগীদের নতুন উপসর্গ
চিকিৎসকরা জানিয়েছেন, রোগীরা আসছেন খাদ্যে বিষক্রিয়া ও পেট ব্যাথার মতো উপসর্গ নিয়ে। এক্ষেত্রে ভাইরাস ফুসফুসের বদলে প্রথমে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে সংক্রমণ ঘটাচ্ছে। থার ফলে রোগীরা সিভিয়ার ডায়ারিয়া, বমিতে জলশূন্য হয়ে পড়ছেন। ফলে রোগী দুর্বল হয়ে পড়ছেন। তার অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছে। কমে যাচ্ছে রক্তচাপ এবং শর্করার মাত্রা।

সিডিসির তালিকায় নতুন উপসর্গ
ঠাণ্ডা অনুভব করা, বারবার কাঁপুনি দিয়ে জ্বর আসা, পেশির ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, স্বাদ কিংবা গন্ধের পরিবর্তন

সিডিসির তালিকায় করোনার উপসর্গ
জ্বর বা ঠাণ্ডা লাগা, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, পেশি বা শরীরে ব্যথা, মাথা ব্যথা, স্বাদ কিংবা গন্ধের পরিবর্তন, দলা ব্যথা, নাক বন্ধ কিংবা সর্দি, বমি বা বমি বমি ভাব, ডায়ারিয়া
সাগরে ঘনীভূত নিম্নচাপ! উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি












Click it and Unblock the Notifications