Abhishek Banerjee: দল পাশে রয়েছে, তবে লড়াই মহুয়া মৈত্রকেই লড়তে হবে, বললেন অভিষেক
সাংসদ মহুয়া মৈত্রের পাশে দল রয়েছে। কিন্তু সাংসদকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি মহুয়া মৈত্রের সাংসদ পথ খারিজের জন্য উঠে পড়ে লেগেছে। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত শুরু করছে।
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি নেতৃত্ব মহুয়াকে নিশানা করেছেন। এবারের শীতকালীন অধিবেশনে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া সম্ভাবনা প্রবল। তবে লড়াইয়ের ময়দান থেকে সরে যাচ্ছেন না মহুয়া মৈত্র। একইভাবে তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে রয়েছে বলেও খবর।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মহুয়া মৈত্রের পাশে দল রয়েছে। তৃণমূল কংগ্রেস লোকসভার ভেতরে এবং বাইরে বহুবার জন্য লড়াই করবে। কিন্তু এটি মহুয়া মৈত্রর লড়াই। তাঁকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি নিজের প্রসঙ্গ তুলে এনেছেন।
বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার আক্রমণাত্মক কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। একাধিকবার তিনি কেন্দ্রীয় এজেন্সির জেরার সম্মুখীন হয়েছেন। আগামী দিনেও তাঁকে ডাকা হবে। এই ব্যাপারে অভিষেক নিশ্চিত। তাঁর পরিবার, ছোট সন্তানকেও ছাড়া হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি লড়াই লড়ছেন।
মহুয়া মৈত্রকেও তেমনি একটি লড়াই লড়তে হবে। এমন কথাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। টাকা নিয়ে সংসদ ভবনে প্রশ্ন করেছেন। এই অভিযোগে সাংসদ এখন অভিযুক্ত। সাংসদ পথ খাদিজ হতে পারে। এই আশঙ্কাও করা হচ্ছে।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই ইস্যুতে চুপ ছিলেন। তৃণমূল কংগ্রেস দলও কোনও কথা বলছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মহুয়ার পাশে দাঁড়ান। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কেও মহুয়ার সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছে। দল এখন মহুয়ার সঙ্গে রয়েছে। সংসদ ভবনেও মহুয়ার হয়ে সৌগত রায়, ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা সোচ্চার হবেন। এমনই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications