ফুঁসছে সমুদ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গকে ভাসিয়ে নিম্নচাপ সরছে ওড়িশার দিকে, সতর্কতা জারি

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘণীভূত হচ্ছিল ক্রমশই। পূর্বাভাস ছিল আগে থেকেই। সেইমতোই বুধবার শুরু হল বর্ষার বৃষ্টি। দেরিতে হলেও স্বস্তি নিয়ে এল রাজ্যে বর্ষার আগমন।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘণীভূত হচ্ছিল ক্রমশই। পূর্বাভাস ছিল আগে থেকেই। সেইমতোই বুধবার শুরু হল বর্ষার বৃষ্টি। দেরিতে হলেও স্বস্তি নিয়ে এল রাজ্যে বর্ষার আগমন। তবে একইসঙ্গে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এই নিম্নচাপ আগামী কয়েক ঘণ্টার মধ্যে সরে যাবে উত্তর-পশ্চিমে। তবে সমুদ্র থাকবে উত্তাল।

অবশেষে বৃষ্টি শুরু

অবশেষে বৃষ্টি শুরু

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিন সকাল থেকে বৃষ্টি চললেও, তা প্রবল আকার ধারণ করার আগেই সরে যাবে নিম্নচাপ। এই নিম্নচাপের ফলে ওড়িশায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১২ ঘণ্টা দিঘা-মন্দারমণি সমুদ্র সৈকত উত্তাল থাকবে। আগামী ৮ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা করা হয়েছে।

নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে

নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে

বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। নিম্নচাপ সমুদ্রে এখনও শক্তি বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গের দিঘা ও ওড়িশার বালেশ্বরের মধ্য দিয়ে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে। ফলে মূলত প্রভাব পড়বে ওড়িশা উপকূলে, গাঙ্গেয় বাংলার উপকূলেও এর আতাস পড়বে। অতি ভারী না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি

জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি

শুধু বাংলা বা ওড়িশাই নয়, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। উপকূল এলাকায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে স্থলভাগে ঝোড়ো হাওয়ার গতিবেগ অনেক কম থাকবে। এদিন আলিপুর হাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টার রাজ্যে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিঘা-শঙ্করপুরে তীব্র জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+