কী কী সুবিধা, কীভাবে পাওয়া যাবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ১০ গুরুত্বপূর্ণ তথ্য একনজরে
ছিল তৃণমূলের (trinamool congress) নির্বাচনী প্রতিশ্রুতি। তৃতীয়বার ক্ষমতায় এসেই প্রকল্প শুরু করার কথা বলেছিলেন। আর এদিন নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (student credit card) প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য
ছিল তৃণমূলের (trinamool congress) নির্বাচনী প্রতিশ্রুতি। তৃতীয়বার ক্ষমতায় এসেই প্রকল্প শুরু করার কথা বলেছিলেন। আর এদিন নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (student credit card) প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সারা বিশ্বে এতবড় প্রকল্প এই প্রথম।

সুবিধা মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত
প্রতি বছর মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ৩৮ লক্ষ ছাত্র ছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হন। এরা প্রত্যেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন।

চাকরির প্রশিক্ষণের ফি মেটানো যাবে
ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, 'ল, আইএএস আইপিএস, ডব্লিউবিসিএস, এসএসসি প্রভৃতি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং তার প্রশিক্ষণের ফি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে মেটানো যাবে।

ফি দেওয়া যাবে
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, আইআইটি, আইআইএম, আইআইএসটি সহ যে কোন প্রতিষ্ঠানের ফি এই কার্ডের মাধ্যমে দেওয়া যাবে।

উচ্চশিক্ষা দফতর আবেদন পাঠাবে ব্যাঙ্কে
নির্দিষ্ট বয়ানে আবেদন করলে উচ্চশিক্ষা দপ্তর সেই আবেদনপত্র ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। ব্যাঙ্কের মাধ্যমে কার্ড পৌঁছে যাবে বাড়িতে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য নতুন পোর্টাল খোলা হয়েছে। সেই পোর্টাল ছাড়াও উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আবেদন করা যাবে। এছাড়াও টোল ফ্রি নম্বর 18001028014-তে ফোন করা যাবে।

কেনা যাবে বই-ল্যাপটপ
ছাত্র-ছাত্রীরা চাইলে বই, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এই কার্ডের মাধ্যমে কিনতে পারবেন।

শিক্ষামূলক ভ্রমণেও সাহায্য
শিক্ষামূলক ভ্রমণে গেলেও গ্রাহ্য হবে এই কার্ড। সাধারণভাবে স্নাতক পর্যায় থেকে শিক্ষামূলক ভ্রমণগুলি শুরু হয়। এব্যাপারে ছাত্রছাত্রীরা সুবিধা পাবেন।

১০ বছরের স্থায়ী বাসিন্দা
এই কার্ড পেতে হলে নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের ন্যূনতম ১০ বছরের বাসিন্দা হতে হবে।

সর্বোচ্চ ১০ লক্ষ টাকার সুবিধা
সর্বোচ্চ ১০ লক্ষ টাকা খরচ করতে পারবেন ছাত্রছাত্রীরা। গ্যারেন্টার রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সুদ ৪%
বাবা-মা বা অভিভাবকরা চাইলে নির্দিষ্ট খরচ বাৎসরিক ৪ শতাংশ সুদে মিটিয়ে ফেলতে পারবেন।

৪০ বছর বয়স পর্যন্ত সুবিধা
৪০ বছর বয়স পর্যন্ত আবেদন গৃহীত হবে। প্রত্যেক পড়ুয়ার জীবনবিমার সুবিধাও করা থাকবে এই কার্ডে।












Click it and Unblock the Notifications