West Bengal Weather Update: এক ধাক্কায় ২১ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা! তৈরি হোন প্রবল গরমে পুড়তে...

West Bengal Weather Update: বসন্তীপঞ্চমীর আগেই বাংলা থেকে উধাও শীত! একেবারে উষ্ণতার ছোঁয়া। অনেকেই বলছেন, শীতের বিদায়...বাংলায় বসন্ত এসে গেছে। যদিও এখনই শীতের বিদায় পুরোপুরি বলতে নারাজ আলিপুর হাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রুয়ারিতে কিছুটা হলে শীতের আমেজ ফিরলেও তা প্রত্যাশিত নয় বলেই মত।

তবে আগামী কয়েকদিন আবহাওয়ার বিশেষ বদল ঘটবে না বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এক নজরে জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update

West Bengal Weather Update: এক নজরে দক্ষিণের আবহাওয়ার পূর্বাভাস

রাতারাতি বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া । সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়ছে। একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, পুরুলিয়া হোক কিংবা মেদিনীপুর বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রিতে। এই অবস্থায় দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবন না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির যদিও কোনও সম্ভাবনা নেও। অন্যদিকে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: ২১ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। এর উপরেই অসম এবং হরিয়ানাতে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে বাংলায় শীত একেবারেই নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। হাওয়া অফিস বলছে, পরিস্থিতি যা তাতে আগামী পাঁচদিন আবহাওয়ার বদল হবে না। পড়বে না ঠান্ডা। সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে তা কেটে গেলেও আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও পূর্বাভাসে (West Bengal Weather Update) জানানো হয়েছে।

West Bengal Weather Update: ঘন কুয়াশার দাপট উত্তরে

উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে বলেও পূর্বাভাস (West Bengal Weather Update)। আবহাওয়াবিদরা বলছেন, ৬ জেলায় সকালের দিকে কুয়াশার দাপ্ট থাকবে। ৫০ মিটারের নীচে নেমে আসবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদের দৃশ্যমানতা। ফলে এই সমস্ত জেলার মানুষকে সকালের দিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলিতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেই পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+