মকরে জাঁকিয়ে শীত রাজ্যে, তাপমাত্রা বাড়বে সংক্রান্তির পর

শুরু হয়ে গিয়েছে গঙ্গা সাগর মেলা। আর কয়েকঘণ্টার অপেক্ষা তারপরেই সংক্রান্তির পুণ্য লগ্নে সাগরে মকর স্নান সারবেন হাজার হাজার পুণ্যার্থী।

শুরু হয়ে গিয়েছে গঙ্গা সাগর মেলা। আর কয়েকঘণ্টার অপেক্ষা তারপরেই সংক্রান্তির পুণ্য লগ্নে সাগরে মকর স্নান সারবেন হাজার হাজার পুণ্যার্থী। গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে পীঠে পার্বন। আবহাওয়াও তাতে সায় দিয়েছে। হালকা কুয়াশার চাদর গায়ে মেখে ঘুম ভেঙেছে শহরের। পারদ নেমে হয়েছে ১২.১। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

মকরে জাঁকিয়ে শীত রাজ্যে, তাপমাত্রা বাড়বে সংক্রান্তির পর

মকর সংক্রান্তিতে আরও নামবে তাপমাত্রার পারদ। জমে উঠবে পিঠে-পুলির উৎসব। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সংক্রান্তি পেরোলেই তাপমাত্রার পারদ একটু বাড়বে। কারণ সেই পশ্চিমী ঝঞ্ঝা। অর্থাৎ বৃহস্পতিবার থেকে শীতের ঝোড়ে ব্যাটিং কিছুটা হলেও থমকাবে। তবে থমকে যাওয়ার আগে শীত জাঁকিয়ে বসার একটা ধাক্কা আজ এবং আগামিকাল পর্যন্ত পাবেন শহরবাসী। দক্ষিণবঙ্গের সব জেলাই মোেটর উপর জাঁিকয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের সবজেলাই জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দার্জিলিঙের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এবার দার্জিলিঙে তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে। তুষারপাত পর্যন্ত হয়েছে। শীতের ছুটিতে দার্জিঙের তুষারপাত জমিয়ে উপভোগ করেছেন পর্যটকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+