সান্তার হাত ধরে ফিরল ঠান্ডা, ক'দিন স্থায়ী হবে, কী বলছে হাওয়া অফিস
সান্তার হাত ধরে ফিরল ঠাণ্ডা। বড়দিনের সকালে পারদ নামল স্বাভাবিকে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সামনের কয়েকদিনে তাপমাত্রা নতুন করে বাড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
সান্তার হাত ধরে ফিরল ঠাণ্ডা। বড়দিনের সকালে পারদ নামল স্বাভাবিকে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সামনের কয়েকদিনে তাপমাত্রা নতুন করে বাড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

শেষ পর্যন্ত ঠাণ্ডা ফিরল শহরে। বড়দিনের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পরবর্তী দিন কয়েক এমনই আবহাওয়া থাকবে বলে অনুমান হাওয়া অফিসের।
ফের পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে উত্তর ভারতে। সেই ঝঞ্ঝার জেরে বেশি তুষারপাত হলে তার প্রভাব পড়বে এই রাজ্যেও। তখনও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে নতুন করে তাপমাত্রা বাড়ার আর কোনও সম্ভাবনা নেই।
তবে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৫০০ মিটারের কম হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

Click it and Unblock the Notifications