Partha Chatterjee: জামাইয়ের বয়ানে বিড়ম্বনা বাড়ল শ্বশুর পার্থর, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকার হিসেব মিলল!
Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিড়ম্বনা বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের। শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান রেকর্ড করা হয়েছে পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যের। সেখানেই একাধিক বিস্ফোরক বয়ান দিয়েছেন তিনি। সদিচ্ছায় রাজসাক্ষী হিসেবে বয়ান। সূত্রের খবর, কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন পার্থর জামাই।
ইডির মামলায় আরও বিপাকে পার্থ চ্যাটার্জি। ইডির চার্জশিটে লেখা রয়েছে, পিংলায় পার্থ চ্যাটার্জির স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে স্কুল রয়েছে, সেখানেই পার্থর জামাই কল্যাণময়ের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল। বাবলি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল স্কুলের জন্য কোটি কোটি নগদ টাকা নিয়েছিলেন কল্যাণময়। প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য ১৫ কোটি টাকা নগদ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

শ্বশুর পার্থর বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি রাজসাক্ষী হতে চেয়েছেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। বাবলি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল স্কুলের অন্যতম ডিরেক্টর তিনি। তাই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে তাঁর নামও। রাজসাক্ষী হতে চেয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদনও করেন তিনি। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, রাজসাক্ষী হলে বাড়তি কোনও সুবিধা তিনি পাবেন না।
সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদনের পর গোপন জবানবন্দি নেওয়া হল পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্যের। আর তাঁরই বয়ানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গুরুত্বপূর্ণ সব তথ্য উঠে এসেছে। ফলে ইডির মামলায় পার্থকে দোষী সাব্যস্ত করতে আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি রাজসাক্ষী জামাইয়ের বয়ানে শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে তদন্তেও অগ্রগতি হবে বলেও আশা।
ইডির তদন্তকারীরা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বিয়োগের পর প্রয়াতের নামে ট্রাস্ট গড়া হয়েছিল। আত্মীয় ও আস্থাভাজনদের নিয়ে গড়া হয়েছিল বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট। তাঁর সদস্যও ছিলেন কল্যাণময়। লিখিত বয়ানে জানিয়েছেন তিনি। আর সেই ট্রাস্টের মাধ্যমেই চলত জমি কেনা ও স্কুল নির্মাণ। প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা আত্মসাৎ করেই সেই কোটি কোটি টাকা ট্রাস্টে ঢালতেন পার্থ। এমনটাই অনুমান ইডির।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications