এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আটক বেশ কয়েকজন
কর্মশিক্ষা ও শরীর শিক্ষার এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন চাকরি প্রার্থী।
কর্মশিক্ষা ও শরীর শিক্ষার এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন চাকরি প্রার্থী।
কী দাবি তাঁদের? বিক্ষুব্ধরা বলছেন, দীর্ঘ ৬ মাস ধরে আদালতে মামলার টালবাহনা করে আটকে রাখা হয়েছে ৮০৩ জনকে। এম প্যানেল ও সুপারিশ করা প্রার্থীদের অতি দ্রুত আদালতের মামলা মিটিয়ে নিয়োগ পত্র দিতে হবে।

কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় মোট ১৬৯৩ জনের শূন্যপদ থাকার পরও এর মধ্যে ৮৯০ জন চাকরি পায়। এবং ৮০৩ জন বাকি থাকে।
এই প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা এদিন সকালে সল্টলেক আচার্য সদনের সামনে জমায়েত করে সেখানে আমরণ অনশনে বসার কথা ছিল কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সেই সময় পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়।
এরপর দুপুরে বেলা একটার সময় তারা আবার সল্টলেক করুনাময়ী বাসস্ট্যান্ডের পাশে জমায়েত শুরু করে সেখানে বসে পড়ে পুলিশ আবার সেখানে এসে বারবার উঠে যেতে বলে। তারা কথা না শুনে বাস্টান্ডে বসে পড়ে। পুলিশ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। বাসস্ট্যান্ড এর বিভিন্ন জায়গায় খুঁজে তাদের আটক করে।












Click it and Unblock the Notifications