দলের অফিস বন্ধে দায়ী প্রশান্ত কিশোর! তৃণমূলেই পিকের বিরুদ্ধে বিদ্রোহ, ফাঁস করলেন তথাগত

রাতারাতি বিজেপি অফিসের রং বদলের দায় তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের ঘাড়ে চাপালেন হেভিওয়েট বিজেপি নেতা তথাগত রায়। তাঁর অভিযোগ প্রশান্ত কিশোরের লোকেরা বিজেপি অফিসে তালা লাগিয়েছে। প্রসঙ্গত গে

রাতারাতি বিজেপি অফিসের রং বদলের দায় তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের ঘাড়ে চাপালেন হেভিওয়েট বিজেপি নেতা তথাগত রায়। তাঁর অভিযোগ প্রশান্ত কিশোরের লোকেরা বিজেপি অফিসে তালা লাগিয়েছে। প্রসঙ্গত গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দমদমের ছাতাকল এলাকায় রাতারাতি বিজেপি অফিসের রং বদলে যায়। তৃণমূলেই প্রশান্ত কিশোরকে নিয়ে বিদ্রোহ শুরু হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

তৃণমূল বনাম তৃণমূল যুদ্ধ

তৃণমূল বনাম তৃণমূল যুদ্ধ

টুইটে তথাগত রায়ের অভিযোগ, জায়গায়, জায়গায় তৃণমূল বনাম তৃণমূলের যুদ্ধ চলছে। পশ্চিমবঙ্গকে যা যুদ্ধ ক্ষেত্রে পরিণত করেছে। বাসন্তী, দেগঙ্গা, গড়িয়া, এরপর কোন জায়গা, প্রশ্ন করেছেন তথাগত রায়।

তৃণমূলেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিদ্রোহ

তৃণমূলেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিদ্রোহ

তথাগত রায় দাবি করেছেন, তৃণমূলেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে। তাঁর দাবি প্রশান্ত কিশোর তৃণমূলের ২১১ বিধায়কের মধ্যে থেকে অন্তত ১১০ জনকে পরিবর্তন করতে চান। যা নিয়েই এই বিদ্রোহ।

বিজেপি অফিসে সাজানো বিদ্রোহ

বিজেপি অফিসে সাজানো বিদ্রোহ

বিজেপি অফিস বন্ধ করে দেওয়ার ঘটনাকে প্রশান্ত কিশোরের কারসাজি বলে বর্ণনা করেছেন তথাগত রায়। এরপরেই কেউ বলছেন, তাকে দলে জায়গা দেওয়া হয়নি। দেখানো হচ্ছে বিজেপি বিভক্ত। প্রশান্ত কিশোরের কাজই বোকা বোকা বলে মন্তব্য করেছেন তথাগত রায়।

বদলে গেল বিজেপি পার্টি অফিসের রং

বদলে গেল বিজেপি পার্টি অফিসের রং

দমদমের ছাতাকল এলাকায় বিজেপির পার্টি অফিসের গেরুয়া রং রাতারাতি সবুজ হয়ে যায়। দলের একাংশের অভিযোগ পুরনো কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা কর্মীদের ভাল পদ দেওয়া হচ্ছে। আৎ এই কাজে যুক্ত জেলা সভাপতি কিশোর কল। তাঁদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে দরবার করলেও কোনও ফল হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+