এখনই গুপ্ত কথা ফাঁস নয়, দিলীপ ঘোষকে বিস্ফোরক জবাব তথাগত রায়ের

এখনই গুপ্ত কথা ফাঁস নয়, দিলীপ ঘোষকে বিস্ফোরক জবাব তথাগত রায়ের

শনিবার দিল্লি যাওয়ার আগে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন তথাগত রায় (Tathagata Roy) লজ্জা না পেয়ে দল ছাড়ুন। শনিবারই তথাগত রায় বলেছিলেন, তিনি দিলীপ ঘোষের কথার গুরুত্ব দিচ্ছেন না। এদিন তথাগত রায় বলেছেন তিনি নিজের থেকে দল ছাড়বেন না।

উপনির্বাচনের ফল বেরনোর পর থেকেই সরব তথাগত

উপনির্বাচনের ফল বেরনোর পর থেকেই সরব তথাগত

তথাগত রায় উপনির্বাচনের ফল বেরনোর পর থেকেই সরব। পশ্চিমবঙ্গে বিজেপির বর্তমান অবস্থার জন্য দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়-সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়ী করে বলেছিলেন এঁদের জন্য লজ্জা হয়। পাশাপাশি তথাগত রায় প্রধানমন্ত্রী মোদীকেও নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। তিনি আরও বলেছিলেন,বলেছিলেন, দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।

জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষ

জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষ

শনিবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে দিল্লি যান দিলীপ ঘোষ। তার আগে কলকাতায় তিনি তথাগত রায়ের উদ্দেশে বলেছিলেন, আতর কতদিন লজ্জা পাবেন। তিনি কটাক্ষ করে বলেছিলেন, যাঁরা দলের জন্য কিছুই করেননি, দল যাঁদেরকে সব থেকে বেশি দিয়েছে, তাঁরাই দলের সব থেকে বেশি ক্ষতি করে। প্রসঙ্গত তথাগত রায় একটা সময়ে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। অন্যদিকে পাঁচ বছর তিনি ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন।

 শনিবারেই তথাগতের জবাব

শনিবারেই তথাগতের জবাব

শনিবারই তথাগত রায় দিলীপ ঘোষকে জবাব দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি বলেছিলেন, জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়েছেন। এই রক্তপাত পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষে ভাল হচ্ছে না। এরপরেই তিনি লেখেন, দিলীপ ঘোষ তাঁকে দল ছাড়তে বলেছেন। তবে তিনি দিলীপ ঘোষের কথায় গুরুত্ব দিচ্ছেন না। কেননা তিনি এখন দলের সাধারণ সদস্য। তিনি তাই থেকে যেতে যান এবং দলকে সঠিক দিশা দেখাতে চান।

রবিবার ফের টুইট

রবিবার ফের টুইট

এদিন ফের টুইট করে তথাগত রায় বলেছেন, গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না। (এখানে তথাগত রায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট অপরিবর্তিত রাখা হয়েছে)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+