শুভেন্দু অধিকারীকে ‘অসভ্য’ বললেন তাপস রায়, মমতা সম্পর্কে বক্তব্য নিয়ে খোঁচা
শুভেন্দু অধিকারীর নাম না করেই তাঁকে 'অসভ্য' বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। মঙ্গলবার তাপস রায় বলেন, রাজনৈতিক কর্মী হিসাবে সৌজন্য বজায় রাখা উচিত. একজন রাজনৈতিক ব্যক্তির কাছে অন্য দলের রাজনৈতিক কর্মীরাও সৌজন্য আশা করে, এটা মনে রাখা উচিত।

তাপস রায় বলেন, যে দল থেকে তাঁর উত্থান, সেই দলেরই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর বক্তব্য কোনো সাধারণ মানুষ মেনে নেবে না। ইদানিং কালে মনে হচ্ছে, ওঁর বোধহয় কোনো অসুবিধা হচ্ছে। তাই এই সব কথা বলছে। মানুষই এর যোগ্য জবাব দেবেন।
এদিন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম দিবসে মমতা বন্যোনেপাধ্যায়কে গ্যারাজ করে দেওয়ার কথা বলেন। অভিষেক সম্বন্ধেও একই মন্তব্য করেন। নাম না করে পিসি-ভাইপোকে গ্যারাজ করার কথা বলেন শুভেন্দু। এদিন আবার শহিদ পরিবারের পা ধুইয়ে দেন শুভেন্দু। এ প্রসঙ্গে তাপস রায় তাৎপর্যপূর্ণ বার্তা দেন।
তিনি বলেন, শহিদ পরিবারের পা ধুইয়ে দিয়ছেন শুভেন্দু, খুব ভালো তো। কোনও অন্যায় করে থাকলে পা ধুয়ে দেওয়া উচিত। হিউম্যান সাইকোলজি অনুযায়ী, বিবেক থাকলে এই সব কাজ হয়। কিন্তু বিবেক যখন আছে তথন রাজনৈতি নেতা হিসেবে রাজনৈতিক সৌজন্য মেনে চলা উচিত।
তাপস রায় এদিন প্রশ্ন তোলেন, যা শুভেন্দুর জানার কথা নয়, সেটা ও জানল কী করে? তাহলে তি ইডি শুভেন্দুকে খবর দেয়। আবার শুভেন্দুও ইডিকে খবর দেয়। তাহলে তো বলতেই হয় তদন্তের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে তদন্ত প্রক্রিয়াও। বিষয়টি ইডির দেখা উচিত। ইডি তদন্ত প্রক্রিয়া মেনে যা করার দরকার তা করুক।
এদিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, আগামী এক বছর স্পেস রেখে ব্যাটিং করুক বিরোধী দলনেতা। আগামী এক বছরে ওকে যাতে তৃণমূল কংগ্রেসে ফিরে না আসতে হয়। আমি তো বলছি অনেককে ফিরে আসতে হবে।
শোভনদেব বলেন, বিরোধী দলনেতা যে ভাবে খেলছে, তাতে স্ট্যাম্প আউট হয়ে যেতে পারেন। তাই বলছি, স্পেস রেখে খেলা উচিত৷ যে ভাবে ভাষা প্রয়োগ করছে, কথা বলছে তা ঠিক নয়। আমি দীর্ঘ দিন ধরে বিরোধী দলকে দেখেছি। কিন্তু ওনার মতো বিরোধী দলনেতা দেখিনি।
তিনি সাবধান করে দিয়ে বলেন, আমি অনেক মোদী-মোদী চিৎকার করতে দেখেছি। চটকদারি রেখে কথা বলুক, ঠিক আছে। কিন্তু স্পেস রাখুক। আবার ফিরে আসতে হতে পারে। তবে কেন ফিরবে সেটা এখনই বলব না। আমি ৯ বার জেতা বিধায়ক। তা বলে ঔদ্ধত্য দেখানো উচিত নয়।












Click it and Unblock the Notifications