কাঁথির প্রতি বঞ্চনার অভিযোগ! নন্দীগ্রামে মমতার পাল্টা সভা করার কথা ঘোষণা শুভেন্দুর
২০২১-এর লক্ষ্যে দুই মেদিনীপুরের টার্গেট বাঁধলেন! নন্দীগ্রামে মমতার পাল্টা সভা করার কথা ঘোষণা শুভেন্দুর
পুলিশ দলদাস থেকে ক্রীতদাসে পরিণত হয়েছে। বিজেপিতে (bjp) যোগ দেওয়ার পর কাঁথিতে করা প্রথম জনসভায় এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তিনি এদিন ঘোষ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভা করে যাওয়ার পরেরদিনই সেখানে সভা করে জবাব দেবেন।

অধিকারী পরিবার কোন দিকে
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে তাঁর পরিবারের আরও তিনজন জন প্রতিনিধি কোন দিকে যাচ্ছেন। তাঁরা যেমন এখনও তৃণমূলের কোনও কর্মসূচিতে যোগ দেননি, ঠিক তেমনই বিজেপিতেও যোগ দেননি। তবে শুভেন্দু অধিকারী এদিন স্মরণ করিয়ে দেন, তৃণমূলের রাজনীতিতে অধিকারীর পরিবারের অবদানের কথা। তিনি বলেন, ২০০৬ সালে তৃণমূল ২৯ টি আসন পেয়েছিল। তার মধ্যে দুটি আসন ছিল অধিকারী পরিবারের।

কাঁথির প্রতি বঞ্চনার অভিযোগ
এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী কাঁথির প্রতি বঞ্চনার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, রাজ্যে আলিপুর দুয়ারের মতো একাধিক ছোট জেলা তৈরি করা হয়েছে। কিন্তু কাঁথি সুযোগ পায়নি। তিনি বলেন, ভাইপোর কেন্দ্র ডায়মন্ডহারবারে দুটো মেডিক্যাল কলেজ হতে পারে, কিন্তু কাঁথিতে একটি তৈরির কথা ঘোষণা করা হলেও, তা করা হয়নি। তিনি বলেন, কাঁথির বাসস্ট্যান্ড কে তৈরি করেছিলেন সবাই জানেন। বাম আমলে পরিবহণ মন্ত্রী সাহায্য করেছিলেন। জমির ব্যবস্থা করেছিলেন ক্ষিতি গোস্বামী আর তা তৈরি করেছিলেন শিশির অধিকারী।

অমিত মিত্র পাউচ বিক্রির ব্যবস্থা করেছেন
এদিন নিজের প্রাক্তন সহকর্মী অমিত মিত্রের সমালোচনা করেন শুভএন্দু অধিকারী। তিনি বলেন, তিনি চাকরি দিতে পারেননি, কিন্তু পাউচ বিক্রির ব্যবস্থা করেছেন জায়গায় জায়গায়। তাই সেই পাউচ খেয়ে যদি কেউ কথা বলেন, তাঁর উত্তর তিনি দেবেন না। রাজনৈতিক মহলের মত, হল শুভেন্দু অধিকারী এই বক্তব্যের মাধ্যমে তৃণমূলেরই এক সাংসদকে আক্রমণ করেছেন।

বিজেপির টার্গেট ৩৫ টি আসন
শুভেন্দু অধিকারী এদিন বলেন, কাঁথির শুভেন্দু অধিকারী আর গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ মিলে দুই মেদিনীপুর থেকে বিজেপিকে ৩৫ টি আসন তুলে দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য দুই জেলায় বিধানসভায় আসন সংখ্যা ৩৫। যার বেশিরভাই এই মুহুর্তে তৃণমূলের দখলে রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সভায় বলেছিলেন ১৯৯৮-এ কাঁথিতে তৃণমূল দ্বিতীয় হয়েছিল। সেই মন্তব্যকে উল্লেখ করে শুভেন্দু অধিকারীর বলেন, ২০২১-এ তৃণমূল দ্বিতীয় কিংবা তৃতীয় হতে পারে, কিন্তু বিজেপি প্রথম হবে। গণনার তিনি তিনি সৌগত রায় এবং ফিরহাদ হাকিমকে তাঁর বাড়িতে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, তিনি পদ্ম ফুটিয়ে তবেই ঘুমোতে যাবেন।

৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা শুভেন্দু অধিকারীর
শুভফএন্দু অধিকারী এদিন বলেন, তিনি গতকাল টিভিতে দেখেছেন নেত্রী ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করতে আসছেন। তিনি (মমতা) কী বলতে পারেন, তা তিনি অনুমান করতে পারছেন। তাই ৮ জানুয়ারি সেখানে সভা করে সব অভিযোগের জবাব তিনি দেবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলায় তিনি নিজে নন, স্বদেশ নায়েক আর তপন মাইতি যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications