ইমাম ও পুরোহিত ভাতায় মমতার 'ধর্মনিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন! পিসি, ভাইপোকে কটাক্ষে বিঁধলেন শুভেন্দু

রাজ্যে ইমামদের একচোখে দেখা হচ্ছে, আর পুরোহিতদের এক চোখে। রানি রাসমনি রোডে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভায় এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (mamata

রাজ্যে ইমামদের একচোখে দেখা হচ্ছে, আর পুরোহিতদের এক চোখে। রানি রাসমনি রোডে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভায় এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(abhishek banerjee) নিশানা করেন।

মমতার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

মমতার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন। কিন্তু ধর্মতলায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভায় তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পুরোহিত ও ইমামদের সমান চোখে দেখা হচ্ছে না। নিজেকে হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান হিসেবে আগেই তুলে ধরেছিলেন শুভেন্দু অধিকারী।

 ইমাম ও পুরোহিতদের ভাতায় তফাত

ইমাম ও পুরোহিতদের ভাতায় তফাত

ব্রাহ্মণ ট্রাস্টের সভায় তিনি বলেন, কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুরোহিতদের ১০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এব্যাপারে তিনি ইমাম-মোয়াজ্জেনদের সঙ্গে পুরোহিত ভাতার তুলনা করেন। শুভেন্দু অধিকারী বলেন, ইমামদের দেওয়া হচ্ছে ২৫০০ টাকা করে। আর পুরোহিতদের ১০০০ টাকা করে। বৈষম্য নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী পুরোহিতদের ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা বাড়ানোর দাবি তোলেন।

সুবিধাদানেও রয়েছে ফারাক

সুবিধাদানেও রয়েছে ফারাক

শুভেন্দু অধিকারী আরও বলেছেন, ভাতা ছাড়াও সরকারি নির্দেশিকা অনুযায়ী, ইমামরা রাজ্যের স্থায়ী বাসিন্দা না হলেও চলবে। কিন্তু পুরোহিতদের স্থায়ী বাসিন্দা হতে হবে। আধার কার্ড দেখা হবে। এব্যাপারে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, ইমামরা রোহিঙ্গা ও বাংলাদেশি হলেও চলবে। তিনি বলপেন রাজ্যের প্রায় ৬০ হাজার ইমাম-মোয়াজ্জেন ভাতা পাচ্ছেন, কিন্তু মাত্রা ৮ হাজার পুরোহিতকে ভাতা দেওয়া হচ্ছে।

মমতা ও অভিষেককে পুরস্কার

মমতা ও অভিষেককে পুরস্কার

পুরনো দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তাঁরাই ক্ষমতায় আসছেন। আর সরকারে এসেই, বিজেপি সরকার দুজনকে দুটো পুরস্কার দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী আর ভাইপেকে তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে বলে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন, বাংলার মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যই তাঁকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার ভাবনা। শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, ওঁকে তোলাবাজ ভাইপো বললেই রেগে যাচ্ছেন। রাজ্য সরকারকে পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানির সরকার বলেও কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, দল কোম্পানিতে পরিণত হচ্ছে দেখেই তিনি সেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+