Suvendu Adhikari: রামরাজ্যের মানে বোঝালেন শুভেন্দু, সংখ্যালঘু ভোট নিয়ে রাজনীতি করছেন মমতা?

মুসলিমদের রামরাজ্য দিতে চান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী? রামরাজ্য সম্পর্কে কী বার্তা দিলেন শুভেন্দু। রামরাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ। শনিবারের বসিরহাটের সভায় বেশ কিছু সংখ্যালঘু উপস্থিতি দেখা গিয়েছে।

সংখ্যালঘু এলাকায় বিজেপি কীভাবে নিজের ভোটব্যাঙ্ক বাড়াবে? তৃণমূলের ঘাঁটিতে গেরুয়া আবির কি ফোটাতে পারবে? এই প্রশ্ন উঠছে বার বার। শুভেন্দু অধিকারী বসিরহাটে শনিবার সভা করেন। সভা থেকে লোকসভা ভোটের প্রস্তুতির বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিজেপির বুথ সভাপতিদের নিয়ে সভা করেন শুভেন্দু। কীভাবে ভোটের প্রস্তুতি নিতে হবে। সেই দিকটাও বুঝিয়ে দিলেন তিনি৷ বিগত বছরগুলোতে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে বসতে বললেন শুভেন্দু।

তৃণমূলের ভোটব্যাঙ্কের কতটা বদল হয়েছে এইসব ভোটে। তারই পরিসংখ্যান তৈরি করতে নির্দেশ দিলেন শুভেন্দু। ২০১৯ সাল থেকে ভোটের ফলাফলের বিচার করার কথা বললেন তিনি। শুধু তাই নয়, কোন জায়গায় তৃণমূল অনেক ভালো ফল করেছে, কোথায় বিরোধীদের জায়গা দেয়নি। সেইসব তালিকাও তৈরি করে তাঁকে দিতে বললেন শুভেন্দু।

নন্দীগ্রাম সংখ্যালঘু এলাকা। সেখান থেকে তিনি ভোটে জিতে আসছেন। সংখ্যালঘু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন। বসিরহাটের মতো লোকসভা আসনে এবার বিজেপির ভালো ফল করা সম্ভব। এলাকার বিজেপি নেতাদের শক্তি জুগিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই রকমভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করেন সব সময়৷ মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্প আনতে পারেননি। সংখ্যালঘু ভোট নিয়ে রাজনীতি করেছেন তিনি।

কৃষকদের টাকা লুট করেছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকেরা চার বার বিদেশে যান। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ছাড়া কোথাও যান না। এই কটাক্ষও করেন শুভেন্দু। বালির বাঁধ দিয়ে বসিরহাটে তৃণমূলকে আটকানো যাবে না। হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+