রাজগঞ্জ, দুর্গাপুর, নাদিয়ালে ধর্ষণ! নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিতে জোরালো আন্দোলনের ডাক শুভেন্দুর

বাংলার নারী ও কন্যাদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই। আজই সামনে এসেছে তিনটি ধর্ষণের ঘটনা। তারপরই এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, কামদুনি থেকে দুর্গাপুর, রাজগঞ্জ- একের পর এক ঘটনা প্রমাণ করে এ রাজ্যে মেয়েরা সুরক্ষিত নন। আমি নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ৪০টি মিছিল করেছি। ফের জোরালো শান্তিপূর্ণ আন্দোলন হবে।

শুভেন্দু বলেন, লক্ষ্মণ ঘোড়ুই-সহ আমাদের কয়েকজন বিধায়ক গতকাল রাত থেকেই দুর্গাপুরে নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হচ্ছে। জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস সেভেনের ছাত্রী, যার বয়স ১৩, তাকে ষাটোর্ধ্ব ডালিম মহম্মদ অন্তঃসন্ত্বা করে দিয়েছে। চিকিৎসক বলেছেন, মা তোমার এই সর্বনাশ কে করল! এ রাজ্যে এমন ডালিম মহম্মদরা ঘুরে বেড়াচ্ছে শিকারের সন্ধানে। কোনও মহিলা নিরাপদ নন। বিজেপিকে আনুন। এখানে উত্তরপ্রদেশ, অসমের মতো শাসন দরকার।

কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধর্ষকদের গুলি করে মারার পক্ষে সওয়াল করেছিলেন। শুভেন্দুকে সেই বিষয় মনে করালে তিনি বলেন, আমি জনপ্রতিনিধি, ফলে এমন কথা বলতে পারি না। তবে বলব, ধরো তক্তা মারো পেরেক। বাকিটা বুঝে নিন।

শুভেন্দুর কথায়, আমরা সম্প্রতি কুমারী পূজা করেছি। নবরাত্রি পালন করেছি। দেবীর আরাধনা করেছি। কিন্তু তারপরেও এই রাজ্যের কন্যারা কীভাবে ধর্ষিতা হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন তা জনতা-জনার্দন এবং সারা দেশ দেখতে পাচ্ছে। এই রাজ্যের অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে পশ্চিমবঙ্গের মর্যাদা এবং সম্মান অন্যান্য রাজ্যের কাছে ভুলুণ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে ক্লাস সেভেনের ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণ করা হয়। তার এই ক্ষতি করেছে ৬১ বছরের ডালিম মহম্মদ নামের এক ব্যক্তি। কিন্তু এই ডালিম মহম্মদরা বেপরোয়াভবে রাজ্যের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে। এর পাশাপাশি দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রীর সঙ্গে। মেয়েটির পরিবারের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। কলকাতার নাদিয়ালেও ধর্ষণের ঘটনা ঘটেছে।

শুভেন্দু আরও বলেন, দুর্গাপুরের ঘটনায় এফআইআর করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও দোষীকে গ্রেফতার করা হয়নি। এই রাজ্যে মেডিক্যাল কলেজ- সরকারি হোক বা প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয় তা আবারও প্রমাণ হয়ে গেল। দুর্গাপুজো-কালীপুজোর মধ্যেও এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। আমাদের রাজ্যের কন্যা-বোন তাদের আমরা সুরক্ষিত রাখতে পারছি না, কোনও দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। শুভেন্দু প্রশ্ন তোলেন, ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী কোথাও কোনওদিন কিছু বলেননি কেন? জলপাইগুড়ি রাজগঞ্জের ছোট বাচ্চা মেয়েটির ধর্ষণে অভিযুক্ত ডালিম মহম্মদের শাস্তির দাবি জানাচ্ছি, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই আমরা। কাল ওই নির্যাতিতার বাড়িতে যাবেন শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়ের মতো বিধায়করা। এই রাজ্যের শিশু সুরক্ষা কমিশন, মহিলা কমিশন, মুখ্যমন্ত্রী এরা এখন কোথায়? দলদাসে পরিণত হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে সরাতে গেলে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে।

শুভেন্দু এদিনই ফেসবুকে পোস্ট করেছিলেন মিরিকে রাতে পুলিশের টহল দেওয়ার ছবি। যেখানে দেখা গিয়েছিল পুলিশ আধিকারিকরা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে তৃণমূল কংগ্রেসের পতাকা ঠিকভাবে লাগানো হয়েছে কিনা। শুভেন্দু এদিন বলেন, ওখানে পুলিশ সুপার চটিচাটা। এই পুলিশ আধিকারিকরা এই ভিডিও তুলে উপর মহলে পাঠান। সেটা যাবে আইপ্যাক আর ডিজি রাজীব কুমারের কাছে। দলীয় পতাকা দেখা পুলিশের কাজ? এই পুলিশকেই পাওয়া যায় না দুর্গাপুর বা রাজগঞ্জের ঘটনার সময়। ডালিম মহম্মদকেও জামিন পাইয়ে দেবে এ রাজ্যের পুলিশ-প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+