Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ময়না থেকে নিজেকেই প্রার্থী ঘোষণা দিন্দার, দোষের কিছু দেখছেন না শুভেন্দু

ময়না বিধানসভা কেন্দ্র থেকে তিনিই প্রার্থী হচ্ছেন। বিজয়া সম্মিলনী থেকে এই ঘোষণা অশোক দিন্দা করতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।

বিজেপির মতো দলের একজন জনপ্রতিনিধি কীভাবে এমনটা করতে পারেন তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। বিজেপির অন্দরে গোষ্ঠী রাজনীতি থেকে শুরু করে সাংগঠনিক দুর্বলতা, শীর্ষস্তরের নিয়ন্ত্রণহীনতা নিয়ে কটাক্ষ ছুড়েছে তৃণমূল কংগ্রেস। তবে দিন্দার বক্তব্যে দোষের কিছু দেখছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দিন্দা বলেছিলেন, বিজেপি কোথায় কে প্রার্থী হবেন তা বলা যায় না। তবে বলে যাচ্ছি, অশোক দিন্দাই ময়না থেকে প্রার্থী হবে। ৯৯.৯ শতাংশ আমিই দাঁড়াব। আমার সঙ্গে থাকুন। গত সাড়ে চার বছর ধরে ময়না বিধানসভাতেই পড়ে আছি। সব সময় মানুষের কথা ভাবি।

আজ নন্দীগ্রামে এ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, উনি অ্যাক্টিভ এমএলএ। ওঁর ভোটে দাঁড়ানোর ইচ্ছে আছে, সেটাই বলেছেন। দল অফিসিয়ালি যখন ঘোষণা করবে, তখন উনি প্রার্থী হবেন। এলাকায় থাকেন, কাজ করেন। বিধানসভায় পারফরম্যান্স আছে, তাই বলতেই পারেন। উনি গত অধিবেশনে সাসপেন্ডও হয়েছেন। তবে এটা ঘোষণা নয়। উনি আশা করতেই পারেন।

শুভেন্দু আরও বলেন, উনি মানুষের সঙ্গে থাকেন। বিধায়কের অফিস আছে এলাকায়। সরকারকে বলেছিলেন রাস্তা সারিয়ে দিতে। সরকার করেনি, ফলে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি নিয়ে উনি রাস্তা সারিয়েছেন। বিধানসভায় আমাদের সব সময় সহযোগিতা করেন। উপস্থিত থাকেন। দলের কাছে আবেদন করেছেন, জনগণকে বলেছেন প্রার্থী হওয়ার ইচ্ছা কথা। (প্রশ্নকর্তা সাংবাদিককে) আপনিও আশা করতে পারেন সাংবাদিকতা ছেড়ে কোনও একটি রাজনৈতিক দলে যোগ দেবেন, ভোটে দাঁড়াবেন। সেই আশার কথাটা বলেছেন। উনি এমন কিছু কাজ করেননি যাতে দল বদলে দেয়। ফলে প্রার্থী ঘোষণার সঙ্গে বিষয়টিকে জড়িয়ে বিতর্ক তৈরির কারণ নেই। উনি অন্য জগৎ থেকে এসেছেন। নরেন্দ্র মোদী, রাষ্ট্রবাদের পক্ষে সিন্সিয়ারলি কাজ করছেন। এ রাজ্যে তো বিরোধীদের কাজ করতেই দেওয়া হয় না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+