অখিল গিরির অপসারণ চাই, শুভেন্দুর নেতৃত্বে বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের

অখিল গিরির অপসারণ চাই, শুভেন্দুর নেতৃত্বে বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের

অধিবেশনের শুরুতেই মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। সেই মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিধানসভায় ওয়াক আউট করে বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুকথা বলায় তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়করা। এদিকে বীরবাহা হাঁসদাকে নিয়ে কুকথা বলায় পাল্টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

 বিধানসভায় ওয়াকআউট বিজেপি

বিধানসভায় ওয়াকআউট বিজেপি

অখিল গিরি ইস্যুতে উত্তাল বিধানসভা। বিধানসভা অধিবেশনের শুরুতেই অখিল গিরির অপসারণ দাবি করে মুলতুবি প্রস্তাব দেয় বিজেপি। সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। তারপরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। অধিবেশন কক্ষের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। অখিল গিরির অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ দেখিয়ে যাবেন বলে জানিয়েছেন। শুভেন্দু অধিকারী বারবার অখিল গিরির অপসারণ দাবি করেছেন। তারপরেই বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার।

পাল্টা প্রতিবাদ তৃণমূলের

পাল্টা প্রতিবাদ তৃণমূলের

এদিকে আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস বিধায়করা। বীরবাহা হাঁসদাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিধানসবা চত্ত্বর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি গলায় ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যদিও তারপরেই নিয়োগ দুর্নীতি, রাষ্ট্রপতিকে অপমান, অখিল গিরির গ্রেফতারি সহ একাধিক দাবিতে আজ বিজেপি মিছিল করবে।

দ্রৌপদী মুর্মু দিবস

দ্রৌপদী মুর্মু দিবস

আজকের দিনটি দ্রৌপদী মুর্মু দিবস হিসেবে বিজেপি পালন করবে বলে জানিয়েছে, শুভেন্দু অধিকারী। সরাসরি অখিল গিরিকে নিশানা করেন শুভেন্দু অধিকারী বলেছেন। যতক্ষণ না মুখ্যমন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরাচ্ছেন ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। মনোজ টিগ্গা সহ একাধিক জনজাতির নেতারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সেকারণে আজকের দিনটি বিজেপি জনজাতি দিবস হিসেবে পালন করবে বলে জানিয়েছে।

বিজেপির প্রতিবাদ মিছিল

বিজেপির প্রতিবাদ মিছিল

এদিকে আবার এই বিধানসভা ওয়াক আউট থেকে বেরিয়ে বিজেপি মহিলা মোর্চার মিছিলে যোগ দেবেন বিজেপি নেতারা। তাতে শুভেন্দু অধিকারী ছাড়াও সামিল হবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। থাকবেন অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক বিজেপি নেতা। ডোরিনা ক্রসিং থেকে মিছিল শুরু হওয়ার কথা। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রপতির অপমান সহ একাধিক ইস্যুতে এই মহামিছিল বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+