বিজেপিতে সম্মান নেই অধিকারী পরিবারের, তৃণমূলে ফিরতে চান শুভেন্দু! বিস্ফোরক কুণাল
তৃণমূলে ফিরতে চান শুভেন্দু অধিকারী। আর সেই কারণে এদিকের দরজায় নাড়া দিচ্ছেন। বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই এহেন দাবি করেন এই তৃণমূল নেতা। তাঁর মতে, বিজেপিতেই সম্মান পাচ্
তৃণমূলে ফিরতে চান শুভেন্দু অধিকারী। আর সেই কারণে এদিকের দরজায় নাড়া দিচ্ছেন। বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই এহেন দাবি করেন এই তৃণমূল নেতা। তাঁর মতে, বিজেপিতেই সম্মান পাচ্ছে না অধিকারী পরিবার।
এবার তাই কাঁথি পুরসভায় অধিকারী পরিবারদের কাউকেই টিকিট দেওয়া হল না। প্রবল বিক্ষোভের আশঙ্কায় বিজেপি এই সাহস দেখাতে পারল না বলে দাবি কুণাল ঘোষের। আর সেই কারণেই ফের শুভেন্দু তৃণমূলমুখী? যদিও বিষয়টি উহ্যই রেখেছেন এই তৃণমূল নেতা।

তৃণমূল প্রার্থী অসন্তোষ নিয়েও কথা বলেন
এদিন সাংবাদিক মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন তৃণমূল মুখপাত্র। একই সঙ্গে তৃণমূল প্রার্থী অসন্তোষ নিয়েও কথা বলেন। তিনি জানান, মঙ্গলবার রাত পর্যন্ত গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। যেখানে যেখানে সমস্যা ছিল সেখানেও কথা বলা হয়েছে। সমস্যা মিটে যাবে বলে আশা কুণালের। তবে তাঁর বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকেই এদিন আক্রমণ শানান কুণাল। এক যোগে সুকান্ত মজুমদারকেও আক্রমণ শানান তিনি।

দমবন্ধ হয়ে আসছে বিরোধী দলনেতার
কুণাল এদিন আরও বলেন, বিজেপিতে দমবন্ধ হয়ে আসছে বিরোধী দলনেতার। আর সেই কারণেই তৃণমূলে ফেরার চেষ্টা বলেও বিস্ফোরক দাবি। এই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, এতই যদি ভালো কাজ করে তাহলে টিকিট কেন দিল না। কারণ অধিকারী প্রাইভেট লিমিটেডের সদস্য দলের সাধারণ সম্পাদকের পদ নেওয়াতেও জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।'
পাশাপাশি, কুণালের দাবি, এমন অনেক দুর্নীতির তদন্ত চলছে, যাতে অধিকারী পরিবারের নাম জড়িয়েছে। আর হারবে জেনেই লজ্জায় নাকি ভোটে দাঁড়াতে চাইনি বলেও তোপ তৃণমূল মুখপাত্রের।

অধিকারী পরিবারের অধিপত্য শেষ হয়ে গিয়েছে
এদিন কুণাল বলেন, মেদিনীপুরে অধিকারী রাজ শেষ হয়ে গিয়েছে। বিজেপিতে যাওয়ার পর কেউ তাঁদের মানে না। একটা সময় সেখানে তিনি যা বলতেন তাই হতো। এখন আর সেটা হয় না। আর তাতেই সমস্যা বাড়ছে বলেও তোপ কুণাল ঘোষের। অন্যদিকে কেন রাজ্য সরকারকে কেন শুভেন্দু আক্রমণ করছে সেটাও এদিন স্পষ্ট করেছেন তৃণমূল নেতার। তাঁর দাবি, যদি শুভেন্দু তা সেটা না করেন তাহলে সিবিআই-ইডি তাঁকে তুলে নেবে। কুণালের মতে, শুভেন্দু বিজেপিতে মন থেকে যায়নি।
Recommended Video

কী বললেন শুভেন্দু?
শুধু আজ বুধবারই নয়, গতকাল মঙ্গলবারও এহেন দাবি করেছিলেন কুণাল ঘোষ। প্রাক্তন বিজেপি নেতা সব্যসাচী দত্তকে পাশে রেখেই এহেন দাবি করেছিলেন তিনি। যদিও এই বিষয়ে শুভেন্দু অধিকারী কোনও মন্তব্য করতে চায়নি বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications