হাওড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগের পরামর্শ শুভেন্দুর
রামনবমী মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া! মিছিলে বোমা ছোঁড়ার অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরেই একেবারে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শিবপুর এলাকা। একের পর এক গাড়ি এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।

আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই ঘটনার জন্যে মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী।
শুধু তাই নয়, শিবপুর এবং ডালখোলার ঘটনায় আইনশৃঙ্খলা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে টুইটও করেছেন বিরোধী দলনেতা। যেখানে রাজ্যের মুখ্যসচিবের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও ট্যাগ করেছেন তিনি।
I sincerely request the Hon'ble Chief Secretary of West Bengal to act immediately, in order to control the deteriorating Law and Order condition of Shibpur; Howrah & Dalkhola; Uttar Dinajpur.@chief_west@HMOIndia pic.twitter.com/GL41xOWdUS
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 30, 2023
টুইটে শুভেন্দু অধিকারী লিখছেন, হাওড়ার ঘটনায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া উচিৎ। রাজ্যের মুখ্যসচিবের কাছে বিরোধী দলনেতার আবেদন, যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে তিনি লিখেছেন রাজ্য পুলিশ সঠিক ভাবে পরিস্থিতি সামাল দিতে পারছে না। গোটা এলাকাতে হিংসা ছড়িয়ে পড়েছে বলেও দাবি নন্দীগ্রামের এই বিধায়কের। এলাকার বাসিন্দারা আতঙ্কে আছেন! তবে তাঁর দাবি পুলিশ সঠিক ব্যবস্থা করতে পারিনি যাতে সমস্ত মিছিল বিনা বাঁধায় এগিয়ে যেতে পারে। তবে পুলিশের অনুমতি নিয়েই সমস্ত মিছিল হয়েছিল বলেও এদিন টুইটে দাবি করেছেন বিরোধী দলনেতা।
অন্যদিকে রামের দেশে রাম নবমীর শোভাযাত্রা আক্রান্তের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, হাওড়ায় গতবছর যে জায়গায় গন্ডগোল হয়েছে। এই বছরও ঠিক একই জায়গায় গন্ডগোল হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। মুখ্যমন্ত্রীর বিবৃতি, তৃণমূল কংগ্রেসের নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং সর্বপরী তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গকে একটা চরম সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা।
তবে এভাবে কোন ধর্মীয় শান্তিপূর্ণ শোভা যাত্রাকে ব্যাহত করা যাবে না বলে দাবি তাঁর। রাম বিভাজনের উর্ধ্বে বলেও মন্তব্য শমীকের।
বলে রাখা প্রয়োজন, রামনবমীতে অশান্তির ঘটনায় নাম না করে বিজেপির দিকেই আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রুট পরিবর্তন করারও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, হাওড়াকে কেন বারবার টার্গেট করা হয়। শুধু তাই নয়, বাইরে থেকে গুণ্ডা এনে ঝামেলা তৈরির চেষ্টা করা হয়েছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, মিছিল করতে কোনও বাধা দেওয়া হয়নি, কিন্তু তরোয়াল নিয়ে বুলডোজার নিয়ে মিছিল করার অনুমতি কে দিয়েছে? প্রশ্ন প্রশাসনিক প্রধানের। তবে ঘটনায় যারা জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ তাঁর। এমনকি পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থার কথা মমতার।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications