'উঁনি এলে বহিরাগত বলব না', মুখ্যমন্ত্রী মমতাকে ইঙ্গিত করে কোন বার্তা দিলেন শুভেন্দু অধিকারী
'উঁনি এলে বহিরাগত বলব না', মমতাকে ইঙ্গিত করে কোন বার্তা দিলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর কাঁথি ও নন্দীগ্রামে ক্ষমতা প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। কাঁথিতে তৃণমূলের সভার পর এবার নন্দীগ্রামে সভা করবেন খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই মরিয়া প্রচেষ্টাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন উঁনি এলে বহিরাগত বলব না। নন্দীগ্রাম, কাঁথি ভারতেরই অংশ। পরোক্ষে মমতার বহিরাগত আক্রমণকে কটাক্ষ করেছেন শুভেন্দু।

নন্দীগ্রামে সভা করবেন মমতা
শুভেন্দু অধিকারী বিেজপিতে যোগদান করার পর তৃণমূলে ভাঙন ধরেছে। একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক, নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরেই শক্তি প্রদর্শনের লড়াই শুরু হয়ে গিয়েছে বিজেপি-তৃণমূলের মধ্যে। শুভেন্দুর সভার আগেই পদযাত্রা করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে সৌগত রায় ও ফিরহাদ হাকিম ছিলেন। তারপরে নন্দীগ্রামে সভা করতে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বহিরাগত তত্বে আক্রমণ
নন্দীগ্রামে মমতার সভাকে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন উঁনি আসছেন আসুন বহিরাগত বলব না। নন্দীগ্রাম, কাঁথি ভারতের বাইরে নয়। মমতার সভার পরের দিন পাল্টা সভা করবে বিজেপি। শুভেন্দু অধিকারী সেদিন মমতার সব কথার জবাব দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চেয়েছেন কার সভায় কতজন লোক আসে সেটা সেদিন তিনি বুঝিয়ে দেবেন।

মমতার বহিরাগত আক্রমণ
অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় এদের পাঠিয়ে বঙ্গে ভোট করাতে চাইছে বিজেপি। তাঁদের বহিরাগত তকমা দিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই নিয়ে বহিরাগত তত্বে তুমুল রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে বঙ্গের রাজনীতিতে। অমিত শাহরা নিজেদের বাংলার সঙ্গে আত্মিক যোগাযোগ প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন। ছুটে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। বাউল বাড়িতে মধ্যাহ্ন ভোজন করছেন।

আগুন নিয়ে খলছেন মমতা
মমতার বহিরাগত রাজনীতির তীব্র বিরোধিতা করে রাজ্যপাল জগদীর ধনখড় বলেছিলন আগুন নিয়ে খেলছেন মমতা। দেশের প্রত্যেকটি নাগরিকের দেশের সব প্রান্তে যাওয়ার অধিকার আছে। ভারতের মধ্যেই পড়ে পশ্চিমবঙ্গ। বহিরাগত বলে ভাগাভাগির রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলে আক্রমণ করেিছলেন রাজ্যপাল ধনখড়।












Click it and Unblock the Notifications