Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্ত হোক কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে, হর্ষবর্ধনের কাছে দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতার ভুয়ো টিকাকরণ ( vaccine fraud) কাণ্ডে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের (harsh vardhan) কাছে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। শুক্রবার তি

কলকাতার ভুয়ো টিকাকরণ ( vaccine fraud) কাণ্ডে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের (harsh vardhan) কাছে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। শুক্রবার তিনি স্বাস্থ্যভবনে গিয়ে ভুয়ো টিকাকরণ নিয়ে প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলেন।

চিঠিতে রাজ্য সরকারকে কটাক্ষ

চিঠিতে রাজ্য সরকারকে কটাক্ষ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে শুভেন্দু অধিকারী শুরুতেই ফ্রি টিকাকরণের উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। বলেছেন, যেখানে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং গুজরাতের মতো রাজ্য টিকাকরণে রেকর্ড করছে, সেই সময় বর্তমান সরকারের উৎসাহের অভাবে পর্যাপ্ত লক্ষ্যে পৌঁছনো যাচ্ছে না। রাজ্যের কোনও কোনও জায়গায় শাসকদল ভোটার স্লিপ দেওয়ার মতো করে টিকাকরণের জন্য কুপন দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

ভুয়ো আইএএস-এর কথা উল্লেখ

ভুয়ো আইএএস-এর কথা উল্লেখ

চিঠিতে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কথা উল্লেখ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, কলকাতার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে ওই ব্যক্তি ভুয়ো টিকাকরণের শিবিরের আয়োজন করেছিল। সেখানে কলকাতা পুরসভার ব্যানার ব্যবহার করা হয়েছিল। এই ব্যক্তি আমহার্স্ট স্ট্রিট এবং সোনারপুরেও টিকাকরণের শিবিরের আয়োজন করেছিল বলে উল্লেখ করেছেন তিনি। শিবিরগুলিতে আধার কার্ড দেওয়ার পরেও সার্টিফিকেট পাননি কেউ। সব কিছুই ঘটেছে স্থানীয় পুলিশ এবং পুর কর্তৃপক্ষের নাকের ডগায়, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

ভ্যাকসিন হিসেবে কী দেওয়া হয়েছে, প্রশ্ন

ভ্যাকসিন হিসেবে কী দেওয়া হয়েছে, প্রশ্ন

শুভেন্দু অধিকারী বলেছেন, অভিযুক্ত প্রথমে বলেছিলেন কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদি তাই হয়, তাহলে সরকারি ঘর থেকে ভ্যাকসিন বেরলো কী করে। আর যদি তা না হয়, তাহলে সেখানে কী দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা উচিত, খুব তাড়াতাড়ি। যদি এই প্রক্রিয়ায় কোনও মানুষ মারা যান, তাহলে তা কেন্দ্রীয় সরকারের টিকাকরণ প্রকল্পকেই আঘাত করবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কেননা তখন বলা হবে, টিকাকরণ প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকারই।

কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত দাবি

কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত দাবি

শুভেন্দু অধিকারী বলেছেন, কলকাতা পুলিশ যদিও এব্যাপারে তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত যেসব ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ধৃত ব্যক্তির সঙ্গে রাজ্যের বর্তমান শাসকদলের যোগাযোগ রয়েছে। অভিযুক্তের সঙ্গে পুরসভার দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সাংসদ শান্তনু সেন, বিধায়ক দেবাশিস কুমার এবং লাভলি মৈত্র, কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের ছবি রয়েছে। অভিযুক্তকে এর আগে ৬৬ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্পে সক্রিয় থাকতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিষয়টি তদন্ত ককে দেখতে আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিনেশন নিয়ে গ্রহণযোগ্যতা গড়ে তুলতেই এর প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+