Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভেন্দু এবার সোমেন মিত্রের বাড়িতে, শিখা মিত্রকে দিলেন কোন বার্তা! 'বদল' ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের জন্মবার্ষিকীতে এবছর কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য থেকে আব্দুল মান্নানরা। দেখা যায় কয়েকজন তৃণমূল নেতাকেও। তবে সবচেয়ে বড় চমক দেন শুভেন্দু। তিনি সোমেন মিত্রর বাড়ি পৌঁছতেই শুরু হয় তুমুল জল্পনা।

 সোমেন জায়াকে শুভেন্দুর বার্তা

সোমেন জায়াকে শুভেন্দুর বার্তা

জানা গিয়েছে, সোমেন মিত্রর বাড়ি গিয়ে প্রয়াত কংগ্রেস নেতার স্ত্রীকে শুভেন্দু বলেন, ' আপনি তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। । আমিও সব পদ ছেড়ে পাঁচ বছর পর তৃণমূল ছাড়লাম। ' সোমেন জায়াকে এই বার্তা দিয়েই শুভেন্দু কার্যত বুঝিয়ে দেন তাঁর ইঙ্গিত।

 সোমেন স্মরণ ও শুভেন্দু

সোমেন স্মরণ ও শুভেন্দু

জানা গিয়েছে সোমেন মিত্রের জন্মদিন উপলক্ষ্যে কংগ্রেস, বিজেপি, বাম সহ বহু রাজনৈতিক দেনাতেদর আমন্ত্রণ করা হয়। আর বিজেপির তরফে যাঁরা যান তাঁদের মধ্যে শঙ্কুদেব পণ্ডা, শুভেন্দু অধিকারী, রীতেশ তিওয়ারির মতো নেতারা ছিলেন।

রোহনকে শুভেন্দুর বার্তা

রোহনকে শুভেন্দুর বার্তা

এদিকে , জানা গিয়েছে, সোমেমন পুত্র রোহনকে সবসময় পাশে থাকার বার্তা দেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই ফের রাজ্যে দলবদল ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়। জল্পনাক মাত্রা চড়ে সোমেন পরিবার ও বিজেপিকে ঘিরে।

রোহন ও অধীর সম্পর্ক

রোহন ও অধীর সম্পর্ক

জানা গিয়েছে সোমেন পুত্র রোহন রয়েছেন কংগ্রেসে। তবে বেশ কিছুদিন ধরেই রোহনের সঙ্গে অধীর চৌধুরীর সমস্যা তৈরি হয়েছে। দুই নেতার মধ্যেই মনোমালিন্য চলছে বলে খবর। এই পরিস্থিতিতে সোমেন মিত্র বাড়িতে শুভেন্দুর উপস্থিতি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+