বেহালা পূর্বের ইভিএম গণনা করা হয়েছে গোসাবায়! বুথ ধরে পর্যালোচনায় উপনির্বাচনের ফল নিয়ে বিস্ফোরক শুভেন্দু
পতনের দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এদিন উপনির্বাচনের ফল নিয়ে কলকাতায় দলের এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপনির্বাচনে ইভিএম বদল করার অভ
পতনের দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এদিন উপনির্বাচনের ফল নিয়ে কলকাতায় দলের এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপনির্বাচনে ইভিএম বদল করার অভিযোগও তুলেছেন বিরোধী দলনেতা।

৮৭ শতাংশ ভোট পাওয়া নিয়ে প্রশ্ন
উপনির্বাচনে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ৮৪.১৫ শতাংশ ভোট। গোসাবায় তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮৭.১৯ শতাংশ ভোট। এই নিয়েই এদিন প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। ৮৬-৮৭ শতাংশ ভোট গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত এবারের উপনির্বাচনের ফল বেরনোর পরেই বিজেপির তরফ থেকে একটা সময়ে কেশপুরে সিপিএম নেত্রী নন্দরানি ডলের ভোট পাওয়া কথাও উল্লেখ করা হয়েছিল। নন্দিরানি ডল কেশপুর থেকে জিতেছিলেন একলক্ষের বেশি ভোটে। এছাড়াও বিজেপির তরফে আরামবাগে প্রয়াত সিপিএম সাংসদ অনিল বসুর পাঁচলক্ষের বেশি ভোটে জেতার কথাও উল্লেখ করে বলা হয়েছিল, যেসব জায়গায় সিপিএম এই ধরনের ভোট পেয়েছিল, সেইসব জায়গায় তাদের সংগঠনই উঠে গিয়েছে।

ইভিএম বদলের অভিযোগ
এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এবারের উপনির্বাচনের ইভিএম বদল করা হয়েছে। তাঁর অভিযোগ সব জায়গাতেই করা হয়েছে। তারা এব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। তাঁর অভিযোগ, গোসাবা বিধানসভা কেন্দ্রে বেহালা পূর্বের ইভিএম গণনা করা হয়েছে। এই অভিযোগ তিনি স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেছেন।

বুথ ধরে পর্যালোচনা
শুভেন্দু অধিকারী বলেছেন, বুথ ধরে ভোটের ফল পর্যালোচনা করা হচ্ছে। এব্যাপারে তিনি বলেছেন, শান্তিপুর কলেজের বুথে তৃণমূল পেয়েছে ৪৭৮ টি ভোট। আর বিজেপি পেয়েছে ৮ টি ভোট। তিনি বলেছেন, ওই বুথে বিজেপির ওয়ার্ড প্রেসিডেন্ট থাকেন। থাকেন শক্তিকেন্দ্র প্রমুখ। সব মিলিয়ে অন্তত ২০ জন বিজেপি কর্মী থাকেন। এইসব বিজেপি নেতা-কর্মীদের বাড়ির ভোট প্রায় ৯২। তিনি আরও বলেছেন, গোসাবার একটি বুথে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বাড়ি। তাঁর বাড়ির ভোট ৮ টি। কিন্তু সেই বুথে বিজেপি পেয়েছে ১ টি ভোট। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, তাহলে কি বাড়ির লোকেরাই ভোট দেননি।

উপনির্বাচনের দিনই ভবিষ্যদ্বাণী করেছিলেন শুভেন্দু অধিকারী
চার কেন্দ্রের উপনির্বাচন। তার মধ্যে দুটি কেন্দ্র ছিল বিজেপি দখলে। সেই পরিস্থিতি ৩০ অক্টোবর উপনির্বাচন হয় দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবায়। ওইদিনই শুভেন্দু অধিকারী বলেছিলেন, নন্দীগ্রামের মতো ভোট হলে ৪ কেন্দ্রেই জিতবে বিজেপি। আর যদি ভবানীপুরের মতো ভোট হয়, তাহলে ৪ কেন্দ্রেই গণতন্ত্র ধ্বংস হবে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, কূপমণ্ডুক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী যেখানেই মুখ দেখিয়েছেন, সেখানেই ভোটে বিপর্যয় হয়েছে। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ইভিএম-এর সাহায্যে অনৈতিকভাবে জিতেছেন, তা কি মেনে নিচ্ছেন?












Click it and Unblock the Notifications