Suvendu Adhikari: “ইদ কম, দাঙ্গা বেশি বলেছেন,” মমতার “নোংরা ধর্ম” মন্তব্যে সুর চড়ালেন শুভেন্দু

Suvendu Adhikari: রেড রোডে ইদের অনুষ্ঠানে মমতার ভাষণ উসকানিমূলক বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কোন ধর্মকে 'নোংরা ধর্ম' বলছেন মুখ্যমন্ত্রী? এক্স হ্যান্ডেলে মমতার ভাষণের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে প্রশ্ন ছুড়লেন বিরোধী দলনেতা। ভাষণে মুখ্যমন্ত্রী 'ইদ' শব্দের উচ্চারণ কম, বরং 'দাঙ্গা' কথাটির বেশি ব্যবহার করেছেন বলেও অভিযোগ শুভেন্দুর।

ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতার রাজনৈতিক বক্তব্য রাখারও সমালোচনা বিরোধী দলনেতার। এদিন রেড রোডে ভাষণে মমতা বলেন, "এক জুমলা পার্টি ইচ্ছে করে নোংরা ধর্ম বানিয়েছে। আমি সেই ধর্ম মানি না। কেউ দাঙ্গায় প্ররোচনা দিলে পায়ে পা লাগাবে না। এগুলো সব চক্রান্ত। এতে পা দেবেন না। বাংলায় দাঙ্গা হলে রাষ্ট্রপতি শাসন দাবি করে। মণিপুরে কী হল, উত্তরপ্রদেশ, বিহারে কী হল?"

suvendu adhikari

মমতার 'নোংরা ধর্ম' মন্তব্যে পাল্টা সুর চড়ালেন শুভেন্দু। এক্স পোস্টে তিনি লেখেন, "কোন ধর্ম নোংরা? রেড রোডে মুসলিম সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে যাচ্ছেতাই অস্পষ্ট উর্দু বলেছেন। কিন্তু নোংরা ধর্ম বলতে কোন ধর্মকে বোঝালেন? সনাতন হিন্দু ধর্ম? রেড রোডে ইদ-উল-ফিতরের অনুষ্ঠানে উসকানিমূলক ভাষণ দিলেন কেন? ইদের থেকে বেশিবার দাঙ্গা শব্দের উচ্চারণ করেছেন আপনি।"

মমতা আরও বলেন, "নবরাত্রি চলছে। আমি ওদেরও শুভেচ্ছা জানাই। কিন্তু আমি চাই এর জন্য দাঙ্গা করুক। লাল-গেরুয়া এক হয়ে গেছে। আমি সবাইকে নিয়ে চলবে। সবার সঙ্গে থাকব। সবকা সাথ সবকা বিকাশ জুমলা মিথ্যে স্লোগান। রামকৃষ্ণ, বিবেকানন্দের ধর্ম মানি। কোনওরকম দাঙ্গা করতে দেবেন না। যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন।"

Take a Poll

মমতার বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ এনে এদিন এক্স পোস্টে শুভেন্দুর প্রশ্ন, রেড রোডের ধর্মীয় না রাজনৈতিক অনুষ্ঠান ছিল? মমতাকে উদ্দেশ্য করে তাঁর সরাসরি প্রশ্নবাণ, "সম্প্রদায়গুলির মধ্যে কেন ইচ্ছে করে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন? মমতা ব্যানার্জি, আপনিই একমাত্র ধর্মকে হাতিয়ার করেন। আর খুব শীঘ্রই তা আপনার জন্যই বুমেরাং হয়ে উঠবে।" দাবি শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+