Suvendu Adhikari: আদালত খুললেই সুপ্রিম কোর্টে ফের রাজীব মামলা? শুভেন্দু-সুকান্তের বক্তব্যে কীসের ইঙ্গিত
Suvendu Adhikari: সারদা কাণ্ডে জেলে যাওয়া থেকে বাঁচানোর জন্য রাজীব কুমারকে রিটার্ন গিফট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে নিয়োগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
কড়া ভাষায় এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। এবার এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) । তাঁর কটাক্ষ, রাজীব কুমারকে রিটার্ন গিফট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বলেন, হাইকোর্টের রক্ষাকবচ নিয়ে রয়েছেন রাজীব কুমার। যদিও সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে।

তবে গত দু'বছর ধরে এই মামলা পেন্ডিং আছে। তবে সংবাদমাধ্যমের মাধ্যমেই সিবিআই এবং ভারত সরকারের পক্ষে সলিসিটার জেনারেলের কাছে বিরোধী দলনেতার (Suvendu Adhikari) দাবি, আগামী ২ তারিখ সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক। অন্যদিকে রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল নির্বাচন কমিশন। আচরণ বিধি লাগু হলে DG পদে তিনি থাকতে পারবেন না বলেও জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর (Suvendu Adhikari)অভিযোগ, সুদীপ্ত সেনের অফিসের সমস্ত সিসিটিভি ফুটেজ, ডিভাইস ফোন কলের রেকর্ড সব ডেস্ট্রয় করেছেন রাজীব কুমার। ওই তথ্যগুলো যদি সিবিআই পেত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলে থাকতেন।
শুধু তাই নয়, সুদীপ্ত সেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলেও অভিযোগ শুভেন্দু অধিকারীর। তাঁর কথায়, শুধু রাজিব কুমারের জন্যে জেলের বাইরে আছেন মুখ্যমন্ত্রী। এটা তার রিটার্ন গিফট বলেও দাবি বিজেপি নেতার (Suvendu Adhikari)।
অন্যদিকে এই বিষয়ে বিরোধী দলনেতার সঙ্গেই একমত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে দেননি। তাকে এখন ডিজি বানিয়ে পুরস্কৃত করলেন, নতুন কিছু নয়। তবে রাজীব কুমারের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
এই বিষয়ে আমরা সলিশিটার জেনারেলের কাছে আবেদন জানাব, যাতে মামলা তোলা হয় এবং বিচার হয়। অন্যদিকে কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছিলেন উনি। তাই দুঃখ। কুণাল ঘোষ এবার রাজীব কুমারকে দুঃখ দিক, এটাই এখন আমরা চাই বলে মন্তব্য বালুরঘাটের সাংসদের। যদিও বিজেপির এহেন মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের












Click it and Unblock the Notifications