'শান্তনুর ফোনে ভাইপোর সব আছে', নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আবারও বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। নন্দীগ্রামের বিধায়ক দাবি করেছেন, 'শান্তনুর ফোনে ভাইপোর সব কিছু রয়েছে। পাতালে টাকা রাখলেও ইডি ঠিক খুঁজে বার করবে'। পাল্টা এই নিয়ে শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেসও।

নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক শুভেন্দু
নন্দীগ্রাম দিবসের শহীদ তর্পণ করার পর থেকে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন শুভেন্দু অধিকারী। পিসি ভাইপোকে গ্যারাজ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারপরেই নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোনেই ভাইপোর সব কিছু রয়েছে । আগামী বছর ভাইপো ভেতরে থাকবে বলেও দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দুকে পাল্টা তোপ
শুভেন্দুর এই মন্তব্যের পরেই তাঁকে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তাপস। তিনি তীব্র আক্রমণ করে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী এত কথা জানছেন কি করে। কার ফোনে কোন তথ্য রয়েছে তিনি জানছেন কী করে। ইডির তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা। কার ফোনে কি তথ্য কোথায় কে টাকা লুকিয়ে রেখেছে সেকথা কীভাবে বলছেন শুভেন্দু অধিকারী। তাতে ইডির তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে পাল্টা নিশানা করেছেন তিনি।

ইডি টাকা খুঁজে বের করবেই
এদিন শুভেন্দু ধিকারী আরও বলেছেন যে যেখানেই টাকা রাখুন ইডি ঠিক খুঁজে বের করবেই। পাতালে টাকা রাখলেও ইডি ঠিক খঁুজে বের করবে। চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ১১১ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে ইডি। তদন্তকারীরা আগেই জানিয়েছিল যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোন সোনার খনি। তাতে বিপুল তথ্য রয়েছে বলে আদালতে জানিয়েছিল ইডি।

শান্তনু-কুন্তলকে অপসারণ
শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে অপসারণ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং ব্রাত্য বসু এই সিদ্ধান্তের কথা জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনও পার্টি অফিস থেকে কোনও টাকা পাওয়া যায়নি। শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়ে আবারও সরব হয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications