যোগী সরকারের তদন্তে খুশি নয় শীর্ষ আদালত, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারির নির্দেশ

যোগী সরকারের তদন্তে খুশি নয় শীর্ষ আদালত, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারির নির্দেশ

লখিমপুর খেরির ঘটনার তদন্তে সন্তুষ্ট নয় আদালক। অবশেষে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সিট তদন্ত চালাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।এর আগেও লখিমপুর খেরির ঘটনার তদন্ত নিয়ে যোগীর পুলিশকে আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। সোমবার প্রধানবিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

যোগী সরকারের তদন্তে খুশি নয় শীর্ষ আদালত, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারির নির্দেশ

লখিমপুর খেরিতে ৮ কৃষকদে গাড়িতে পিষে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী এবং তার ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে জেরা করা হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি। এই নিয়ে শীর্ষ আলালতে স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের হয়। সেই মামলায় যোগী সরকার কেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তা নিয়ে তীব্র ভর্ৎসনা করা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানিতে প্রধানবিচারপতি এনভি রমন্না এবং বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি হিমা খোলির বেঞ্চ জানিয়েছে সিবিআই তদন্তের প্রয়োজন নেই এই মামলায়। সিবিআইকে দিয়ে তদন্ত করলেই সমস্যার সমাধান হবে এমন নয়। শেষে হাইকোর্টের অবসরপ্রার্ত বিচারপতির নজরদারিতে সিট তদন্ত চালাবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

হাইকোর্টের অবসর প্রাপ্ত বিচারপতির নজরদারিতে মামলার তদন্তের পাশাপাশি আলাদা করে চার্জশিট জমা দিতে বলা হয়েছে। তথ্য প্রমাণ যাতে সুরক্ষিত থাকে তার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছে কেন এখনও পর্যন্ত সব অভিযুক্তের মোবাইল ফোনএখনও বাজেয়াপ্ত করা হল না। কেবল মাত্র এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রর ফোনই বাজেয়াপ্ত করতে পেরেছে পুলিশ। আদালত পর্যবেক্ষনে বলেছে এই ঘটনায় ১৬ জন অভিযুক্তের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। একমাত্র একজনের জবানবন্দি নেওয়া হয়েছে। বাকিদের কেন জবানবন্দি নেওয়া হয়নি। তা পুলিশের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। যোগী সরকারে তৈরি সিট কী তদন্ত করছে তাও এখন স্পষ্ট নয় বলে । কাজেই সিটের তদন্ত কজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে চলবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

ফরেন্সিক রিপোর্ট এবং ভিডিও ফুটেজও এখনও পর্যন্ত কেন পেশ করা হল না তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। তাতে যোগী সরকারের আইনজীবী জানিয়েঠে ১৫ নভেম্বররে মধ্যে ফরেন্সিক রিপোর্ট হাতে আসবে। এককথায় উত্তর প্রদেশ সরকারের তদন্তে একেবারেই খুশি নয় শীর্ষ আদালত। অত্যন্ত ধীর গতিতে চলছে তদন্ত এমনইঅভিযোগ করা হয়েছে। এবং অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত তেমন কড়া পদক্ষেপ করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে ডেকে জেরা করা হলেও এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। এদিকে কৃষক সংগঠনেক পক্ষ থেকে মন্ত্রীপুত্র আশিস মিশ্রকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+