বিজেপির বোম নিষ্ক্রিয় করল সুপ্রিম কোর্ট? কী লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
বিজেপির ছোড়া বোমা নিষ্ক্রিয় করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেলে এই মর্মেই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে টুইট করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এসএসসি মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কেই কি এই টুইট করলেন অভিষেক?
এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার একাধিক নির্দেশ দিয়েছে। আপাতত, চাকরি যাওয়া নিয়ে কোনও বড় রায় দেয়নি সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট একসঙ্গে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। সেই নির্দেশকে সুপ্রিম কোর্ট এখনও মান্যতা দেয়নি৷

সুদ সহ এত দিনের মাইনের টাকা ফেরত দিতে হবে। সেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকেও এখনই কার্যকরী করছে না সুপ্রিম কোর্ট। আগামী জুলাই মাসে এই মামলার শুনানি আছে।
অর্থাৎ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের পর সাময়িক হাঁফ ছাড়লেন চাকরিহারারা৷ রাজ্য সরকারও সাময়িক স্বস্তি পেল। এমনই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে সেই বিষয়ের উপরেই টুইট করলেন?
অভিষেক এদিন লিখেছেন, বাংলার ভাবমূর্তি নষ্ট ও রাজ্য সরকারকে উৎখাতের জন্য এক সপ্তাহ আগে বোমা ছুড়েছিল বিজেপি৷ সুপ্রিম কোর্ট সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে। সত্যের জয় হল৷ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আরও লিখেছেন, সব বাধাবিঘ্ন অতিক্রম করে মানুষের পাশে থাকতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
The Honorable Supreme Court has DEFUSED the BJP's ‘EXPLOSIVE’ hurled last week to malign Bengal's image and destabilize WB government.
— Abhishek Banerjee (@abhishekaitc) May 7, 2024
TRUTH HAS TRIUMPHED!
We will continue to defy all odds and stand shoulder to shoulder with the people until our last breath.
জয় বাংলা 💪🏻
তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ এসএসসি বা অন্য কোনও ইস্যু উল্লেখ করেননি। এসএসসি যে ৮,৩২৪ জনের চাকরি অবৈধ। সেই কথা জানিয়েছে। ওই বিষয় নিয়েও কোনও কথা উল্লেখ করেননি অভিষেক। তবে এদিনের টুইটের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই কথা মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications