ভাইফোঁটার দিন রোদ না বৃষ্টি?জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
ভাইফোঁটার সকালে অনেকেরই মনে একটাই প্রশ্ন, আজ কি ছাতা নিতে হবে? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আপাতত চিন্তা মুক্ত থাকতে পারেন দক্ষিণবঙ্গবাসী। আজ বৃহস্পতিবার, ভাইফোঁটার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও।
তবে, আকাশ থাকবে আংশিক মেঘলা। সকালে খানিকটা শুষ্কতা টের পাওয়া গেলেও, সেটাই কিন্তু শীত নয়। এখনই গরম জামা বার করে নেওয়ার সময় আসেনি!

বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। যদিও তার প্রধান অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে, তার প্রভাব ছুঁয়ে যাবে দক্ষিণবঙ্গকেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি কলকাতাতেও। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়তে পারে। সোমবার পর্যন্ত বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আজ বৃহস্পতিবার আকাশ থাকবে পরিষ্কার। তবে শুক্রবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি শুরু হতে পারে। শনিবার ও রবিবার সেই বৃষ্টি কিছুটা বাড়বে। সোমবার উত্তরবঙ্গের ৮ টি জেলাতেই স্বল্প সময়ের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
আজ তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকবে স্বাভাবিকের কাছাকাছি। সকালের হালকা ঠান্ডা ও শুকনো হাওয়া অনেককেই শীতের আমেজ দেবে বটে, তবে আপাতত এটি প্রাক শীত বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications