এখনই শেষ হচ্ছে না গরমের ছুটি! নবান্নে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এখনও শেষ হচ্ছে না গরমের ছুটি! আরও ১০ দিন রাজ্যের স্কুলগুলিতে বাড়ানো হল গরমের ছুটির মেয়াদ। আজ বুধবার দীর্ঘ বৈঠক শেষে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে।
এই অবস্থায় কবে স্কুল খুলবে তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। যদিও মঙ্গলবার স্কুল খোলার জন্যে দুটি তারিখ জানানো হয়েছিল রাজ্যের তরফে। যদিও পরিস্থিতি পর্যালোচনা করে আরও কয়েকদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন হিটওয়েভ চলছে।

আগামী কয়েকদিন গরম এবং তাপপ্রবাহ থাকবে বলে ইতিমধ্যে সতর্ক করেছে মৌসম ভবন। ফলে সরকারি এবং বেসরকারি স্কুল আগামী ১০ দিন বন্ধ থাকবে। নয়া সিদ্ধান্ত অনুযায়ী সরকারি এবং বেসরকারি স্কুল আগামী ১৫ জুন খুলবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্কুলগুলিতে গত ২ রা মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল।
আগামী চার জুন পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী গরমের ছুটি হিসাবে শেষ হওয়ার কথা। কিন্তু এরপরেও কবে স্কুল খোলা হবে সেজন্যে নবান্নের কাছে জানতে চাওয়া হয়েছিল। আর সেই মতো স্কুল খোলার জন্যে দুটি তারিখ জানানো হয়। ঘোষণা অনুযায়ী পাঁচ জুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির খোলার কথা বলা হয়েছে।

প্রাথমিক স্কুলগুলিতে ৭ জুন খোলা হবে বলে জানানো হয়। যদিও আজ বুধবার সেই দিন বাতিল করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরও ১০ দিন ছুটি বাড়ানোর কথা বলেন। তবে স্কুলের ছুটি বাড়ানো নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বলেন, মিড ডে মিলের চাল যাতে চুরি করা যায় সেজন্যে এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে অংশ নিতে আসা পুলিশ কর্মীদের রাখতেই স্কুল ছুটি বাড়ানো হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার।












Click it and Unblock the Notifications