ডিভিসি নিয়ে মমতার বিভ্রান্তি ছড়ানোর পাল্টা দিলেন সুকান্ত, বিজয়ার বদলে ইদ সম্মিলনী করার কটাক্ষ
ডিভিসি মাইথন, পাঞ্চেত-সহ বিভিন্ন জলাধার থেকে দেড় লক্ষ কিউসেক জল ছেড়ে বাংলার মানুষকে দুর্গাপুজোর পরেই বিপাকে ফেলছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও দাবি, জল ছাড়ার বিষয়ে রাজ্যকে অন্ধকারে রেখে ষড়যন্ত্র করা হয়েছে।
যদিও এমন দাবি উড়িয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি ড. সুকান্ত মজুমদার। সল্টলেকের দফতরে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সাংগঠনিক বৈঠকের পর তিনি তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে।

সুকান্ত বলেন, ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন তা নতুন কিছু নয়। প্রতিবারই এমন তথ্য নিয়ে আসেন। ডিভিসির জল ছাড়ার কমিটিতে রাজ্য়ের একজন ইঞ্জিনিয়ার থাকেন। যে নদীগুলি দিয়ে ডিভিসির জল যায় সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় নদী সংস্কারের কাজ করিয়েছেন? সমস্যা এলেই তিনি হয় বলেন বামফ্রন্ট করায়নি, নয়তো বলেন কেন্দ্রীয় সরকার কিছু দেয়নি। উনি ভালো খো খো খেলতে পারেন। খো দেওয়ায় এক্সপার্ট। ভবিষ্যতে ভারতীয় খো খো দলের কোচ হিসেবে যোগদান করতে পারেন।
এখানেই না থেমে সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বা অন্য রাজ্যের সঙ্গে কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করছেন। যার লক্ষ্য একটাই, বাঙালি সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোট ভাগ করা। তবে মানুষ বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না সরলে এখানে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে। একজন তৃণমূল বিধায়ক তো বলেই দিয়েছেন, নমাজের সময় মাইক বন্ধ রাখতে হবে। এরপর বাংলাদেশের মতো মূর্তিও ভাঙা হবে।
মমতা এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, বাংলার বিসর্জন হতে দেবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় ডিভিসিকে দিয়ে ম্যান মেড বন্যা করানো হচ্ছে প্রতি বছর। রাজ্য সরকারকে না জানিয়েই জল ছাড়া হয়। কিছু বললে ওরা বলবে রাজ্য সরকারের আধিকারিক থাকার কথা। কিন্তু রাজ্য সরকারকে আগেভাগে কিছু জানানো হয় না। কোনও কো-অর্ডিনেশন নেই রাজ্য সরকারের সঙ্গে। বিজেপির এটা অভ্যাস। বাংলাকে বঞ্চিত করে, ডুবিয়ে দিতে চায়। বাংলা থেকে ভোট পায় না বলেই এমন করে। বাংলা বা বাংলার মানুষের বিসর্জন হবে না। বিজেপি আর জমিদারদের বিসর্জন হবে।
এর পাল্টা সুকান্ত বলেন, বাংলার বিসর্জন হবে না। তৃণমূলের বিসর্জন হবে আগামী ভোটে। অভিষেক এদিনই দলের কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সারেন। ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীও করবে তৃণমূল। সুকান্তর খোঁচা, বিজেপি গতবারও মণ্ডলে মণ্ডলে বিজয়া সম্মিলনী করেছে। অভিষেক জানি না কার কথায় ভোটের জন্য বিজয়া সম্মিলনী করছেন। আইপ্যাকের কথা শুনে হয়ে থাকতে পারে। তবে এ ক্ষেত্রেও তৃণমূল বিজেপির মডেলই অনুসরণ করছে। বিজয়া সম্মিলনী নয়, ওদের তো ইদ সম্মিলনী করার কথা। কেন সেটা হচ্ছে না সেটা বুঝছি না। বিজয়ায় নাড়ু খাইয়ে বাংলার মানুষকে নাড়ু বানানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বা তৃণমূলের সার্টিফিকেট নিয়ে আমাদের বাঙালি প্রমাণের দরকার নেই।
আজ একাদশীতেই বিজেপি সারল বিধানসভা ভোট নিয়ে সাংগঠনিক বৈঠক। সুকান্ত বলেন, নির্বাচনী পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং নির্বাচনী সহ-পর্যবেক্ষক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব দায়িত্ব পাওয়ার পর বৈঠক করতে চাইছিলেন। পুজোর মধ্যে সেই বৈঠক হলে আমাদের কর্মসূচিতে সমস্যা হতো। তাই পুজো মিটতেই তাঁরা বৈঠক করলেন। বৈঠকে কী আলোচনা হলো তা বলার নয়। আগে যাঁরা প্রভারী ছিলেন তাঁরাও বৈঠকে ছিলেন।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?











Click it and Unblock the Notifications