ধুন্ধুমার কাণ্ড টাকিতে, গাড়ির ওপর থেকে পড়ে গিয়ে সংজ্ঞাহীন সুকান্ত মজুমদার
Sukanta Majumdar: ধুন্ধুমার কাণ্ড টাকিতে। আচমকাই গাড়ির মাথা থেকে পড়ে গিয়ে জ্ঞান হারালেন সুকান্ত মজুমদার। দ্রুত বসিরহাট হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে একেবারে হুলস্থুল অবস্থা এলাকায়।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতির অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যাচ্ছেন বিজেপির অন্যান্য নেতারাও। তবে রাজ্য পুলিশের তরফে কোনও সহযোগিতা না পাওয়ার অভিযোগ বিজেপির।

সোমবারের পর আজ বুধবার ফের একবার সন্দেশখালি যাওয়ার ডাক দেয় বঙ্গ বিজেপি। বসিরহাট থেকে মঙ্গলবার রাতে টাকির একটি হোটেলে উঠেছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । সেখানে সরস্বতী পুজো করে সন্দেশখালি যাওয়ার কথা ছিল।
সেই মতো সকাল থেকে প্রস্তুতিও নিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্ত্যু সকালেই বিশাল পুলিশ বাহিনী গোটা হোটেল ঘিরে ফেলে। কার্যত বন্ধ কর দেওয়া হয় হোটেলের গেটের। আর এর মধ্যেই পরিকল্পনা বদলে হোটেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে ইচ্ছামতীর ধারে সরস্বতী পুজো করেন সুকান্ত মজুমদার।
এরপরেই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হোটেল থেকে বের হন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে সঙ্গে পুলিশের তরফে আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। আর তা ঘিরে বিজেপি কর্মীদের সঙ্গে হুলস্থুল বেঁধে যায় পুলিশ-প্রশাসনের। কেন আটকানো হচ্ছে সে বিষয়ে পুলিশের গাড়িতে উঠে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করেন বালুরঘাটের সাংসদ। হাউস অ্যারেস্ট করা হলেও তার কোনও কাগজ আছে কিনা সে বিষয়েও পুলিশের কাছে জানতে চান।
আর সেই বচসা চলাকালীন হঠাত করেই ওই গাড়ির চালক স্টার্ট করে দেন। এবং পিছতে শুরু করেন। আর সেই সময় টাল সামলাতে না পেরে একেবারে গাড়ির মাথা থেকে পড়ে যান সুকান্ত মজুমদার। আর এরপরেই জ্ঞান হারান তিনি।
কোনও রকমে গাড়ি থেকে নামিয়ে তাঁর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা গাড়িতে তোলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্ত্যু সেখানেও পুলিশ বাঁধা দেয় বলে অভিযোগ। বারবার হোটেলের গেট খুলতে বলা হলেও তা করা হয়নি। পালটা শর্ত দেন পুলিশ আধিকারিকরা।
শেষমে সুকান্ত মজুমদারের সঙ্গে থাকা একটি গাড়ি ছাড়েন পুলিশ আধিকারিকরা। তাতে করেই বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা রাস্তায় রাজ্য পুলিশের তরফে কোনও সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। দীর্ঘ যানজটের মধ্যে বার বার পড়তে হয়েছে সুকান্তের গাড়ি। আর তাতে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়েছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications