বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত সুকান্ত মজুমদার
বিজেপি রাজ্য সভাপতি হলেন সুকান্ত মজুমদার। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা সুকান্ত মজুমদারকে মনোনীত করলেন দিলীপ ঘোষের জায়গায়।
বিজেপি রাজ্য সভাপতি হলেন সুকান্ত মজুমদার। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা সুকান্ত মজুমদারকে মনোনীত করলেন দিলীপ ঘোষের জায়গায়। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বিজ্ঞপ্তি প্রকাশ করে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করেছেন বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে। দিলীপ ঘোষকে সর্বভারতীয় সহ সভপাতি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হল পদ থেকে। দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত করা হল সুকান্ত মজুমদারকে। বাংলরা বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্য বিজেপিতে এই বড়সড় রদবদলের জল্পনা চলছি। অনেকের নাম নিয়েই গুঞ্জন চলেছে। শেষপর্যন্ত উত্তরবঙ্গ থেকে সুকান্ত মজুমদারকেই রাজ্য বিজেপির সভাপতি করা হল।
দিলীপ ঘোষ ছিলেন দক্ষিণবঙ্গ থেকে নির্বাচিত হওয়া সভাপতি। তিনি প্রায় ৬ বছর দুটি মেয়াদে রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২১-এর ডিসেম্বরেই তাঁর মেয়াদ সম্পূর্ণ হয়ে যেত। তার আগে রাজ্য বিজেপিকে চাঙ্গা করার জন্য নেতৃত্ব নতুন মুখ আনা হল। আর সেই নতুন মুখ হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার ২০১৯-এ বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পেশায় অধ্যাপক সুকান্ত মজুমদার শিক্ষিত, মার্জিত, রুচিশীল। তিনি এদিন বিজেপির সভাপতি নির্বাচিত হয়ে শুভেচ্ছার বন্যায় ভাসেন। দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তাই সভাপতি নির্বাচিত হয়ে দিলীপ ঘোষের কাছে অভিনন্দন বার্তা পেয়ে তিনি সবথেকে বেশি উচ্ছ্বসিত।রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি একটি আদর্শবাদী দল। এই দলের রাজ্য সভাপতি হওয়া গর্বের। দলকে সঠিক পথে চালিত করাই তাঁর লক্ষ্য হবে। পার্টি আমার মতো ছোট কার্যকর্তাকে গুরু দায়িত্ব দিয়েছে। আমি বিজেপি নেতৃত্বের ভরসা রাখার চেষ্টা করব। তাঁর কথায় আদর্শবান নেতারা দল ছাড়বেন না।
রাজ্য সভাপতি নির্বাচিত হয়ে সুকান্ত মজুমদার বলেন, আমি দিলীপ ঘোষ-সহ আমার সমস্ত পূর্বসূরিদের আশীর্বাদ নিয়েই দলের কাজ চালিয়ে যাব। তিনি পূর্বসূরি দিলীপ ঘোষকে নিয়ে বলেন, তিনিই বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি। তাঁর সময়েই বিজেপির এই উত্থান বাংলায়। বিজেপিকে তিনিই তুলে এনেছেন এই জায়গায়। তাঁর নেতৃত্বে কাজ করেছি। এখন তাঁর পরামর্শ নিয়েই এগিয়ে যাব।












Click it and Unblock the Notifications