বিজেপিকর্মীরা ‘অন্য কিছু’ করেনি মন্তব্যে কী ইঙ্গিত করলেন দিলীপ, প্রশ্ন সুজনদের

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ওই ছাত্রীর চোদ্দ পুরুষের ভাগ্য ভালো আমাদের ছেলেরা আর কিছুই করেনি। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠল বামফ্রন্ট। প্রতিবাদে সামিল হলেন সুজন চক্রবর্রীরা।

পাটুলিতে সিএএর সমর্থনে বিজেপি-র অভিনন্দনযাত্রায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদী ছাত্রীর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ওই ছাত্রীর চোদ্দ পুরুষের ভাগ্য ভালো আমাদের ছেলেরা আর কিছুই করেনি। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠল বামফ্রন্ট। প্রতিবাদে সামিল হলেন সুজন চক্রবর্রীরা।

‘অন্য কিছু’ মন্তব্যে কী ইঙ্গিত করলেন দিলীপ, প্রশ্ন সুজনদের

তীব্র বিদ্রূপের সুরে সুজন চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষ ইশারা করছেন যে তাঁদের কর্মীরা অন্য কিছু করেননি? দিলীপ ঘোষ 'অন্য কিছু' বলতে কী বোঝাতে চেয়েছেন? এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ওই ছাত্রী না হয়, একটি প্ল্যাকার্ড বহন করেছিল। অসুবিধা কোথায়? সবার অধিকার আছে প্রতিবাদের। সিপিএম-এসএফআই নেতৃত্ব বিজেপি রাজ্য সভাপতিকে প্রশ্ন ছুড়ে দেন।

সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী আরও বলেন, দিলীপ ঘোষ প্রচারে আসছেন অকথা-কুকথা বলে। অশ্লীলতা করছেন। মেয়েটি একটি কাগজ লিখে প্রতিবাদ করতে এসেছিল। সে বোমা আনেনি। সে কী বোঝাতে চেয়েছিল, আর আপনি কী বোঝাচ্ছেন? অভদ্র আচরণের ইঙ্গিত দিয়েছেন আপনি। এই রাজনীতি বেশি দিন টিকবে না।

বিজেপির অভিনন্দন যাত্রা চলাকালীন এক ছাত্রীর সম্বন্ধে এমন কুরুচিকর ইঙ্গিত করায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দিলীপ ঘোষের এই কদর্য মন্তব্যের নিন্দায় সরব হয় ওয়াকিবহাল মহল। রাজনৈতিক মহলেও তিনি সমালোচিত।

বৃহস্পতিবার পাটুলি থেকে বিজেপিকর্মীরা অভিনন্দন যাত্রার আয়োজন করেছিলেন। দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হন। তবে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পুলিশ সেই কারণে ব্যারিকেড রেখেছিল। পাটুলিতে সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রার সময় রাস্তায় একটি পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেম সংস্কৃত কলেজের শিক্ষার্থী সুদেষ্ণা দত্তগুপ্ত।

তাঁর হাতের পোস্টারে লেখা 'নো এনআরসি নো সিএএ'। এই পোস্টার নিয়ে একা দাঁড়িয়েছিলেন ছাত্রীটি। দিলীপ ঘোষ তা দেখে এড়িয়ে গেলেও বিজেপি সমর্থকরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, গেরুয়া পার্টির সমর্থকরা আপত্তিজনক ভাষায় আক্রমণ করেন ওই ছাত্রীর উদ্দেশ্যে। পোস্টারগুলি কেড়ে নেওয়া হয়। নোংরা-অশালীন মন্তব্য করা হয় তাঁকে নিয়ে। এই অবস্থায় সাংবাদিকরা ওই ছাত্রটিকে বিজেপি সমর্থকের রোষানল থেকে উদ্ধার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+