খেলতে গিয়ে গলায় কাপড়ের ফাঁস লেগে ছাত্রের মৃত্যু
খেলতে গিয়ে গলায় কাপড়ের ফাঁস লেগে মৃত্যু হল এক তৃতীয় শ্রেণীর ছাত্রের। উত্তর দিনাজপুরের ইটাহারের তালবাড়ি গ্রামের ঘটনা।
খেলতে গিয়ে গলায় কাপড়ের ফাঁস লেগে মৃত্যু হল এক তৃতীয় শ্রেণীর ছাত্রের। উত্তর দিনাজপুরের ইটাহারের তালবাড়ি গ্রামের ঘটনা। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

মৃত ছাত্রের নাম রজনী হালদার বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৯ বছরের ওই বালক গাছে কাপড় বেঁধে দোলনা বানিয়ে তা নিয়ে খেলছিল। কোনও ভাবে ওই কাপড় ছাত্রের গলায় জড়িয়ে যায়। টানাটানি করে খুলতে গিয়ে তাতে ফাঁস লেগে যায় বলে জানিয়েছে পুলিশ।
৯ বছরের রজনীকে প্রথমে ইটাহার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত ছাত্রের কিছু বন্ধুকেও।












Click it and Unblock the Notifications