বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্র! চাঞ্চল্য নারায়ণগড়ে
বৃহস্পতিবার থেকে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র। অপহরণের অভিযোগ পরিবারের। অপহৃত ছাত্রের নাম যুগল সিং। বাড়ি নারায়ণগড় থানার ২ নং গ্রামরাজ অঞ্চলের পিঠাপুরা গ্রামে।
বৃহস্পতিবার থেকে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র। অপহরণের অভিযোগ পরিবারের। অপহৃত ছাত্রের নাম যুগল সিং। বাড়ি নারায়ণগড় থানার ২ নং গ্রামরাজ অঞ্চলের পিঠাপুরা গ্রামে।

বেলদার দেউলিতে মামাবাড়িতে থেকে কালিয়াপাড়া রামকৃষ্ণ বিদ্যাভবন স্কুলে পড়াশোনা করত। বৃহস্পতিবার বাড়ি থেকে স্কুল যাওয়ার নাম করে বেরিয়ে গিয়ে না ফেরায় খোঁজ পড়ে এলাকায়।রাত পেরিয়ে গেলেও খোঁজ না পেলে পুলিশে অভিযোগ জানায় পরিবার।
পরিবার সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে বেলদা স্টেশনের কাছ থেকে ওই ছাত্রের ব্যবহৃত সাইকেল উদ্ধার হয়। জানা গিয়েছে, যুগল তার আধার কার্ড,ছবি ও ব্যাঙ্কের পাসবুক নিয়ে যায়। খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়ে পরিবার।

Click it and Unblock the Notifications