তিস্তার ক্যানেলে গিয়ে পড়ল ১১ পড়ুয়া সহ পুলকার, দেখুন ভিডিও

শিলিগুড়ির ফুলবাড়ি মোড়ে সাতসকালে ভয়ানক দুর্ঘটনা। ১১ পড়ুয়া-সহ তিস্তার ক্যানেলে গিয়ে পড়ল পুলকার। ভাগ্যক্রমে কোনও পড়ুয়ারই শারীরিক কোনও আঘাত লাগেনি। তাদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শিলিগুড়ির ফুলবাড়ি মোড়ে সাতসকালে ভয়ানক দুর্ঘটনা। ১১ পড়ুয়া-সহ তিস্তার ক্যানেলে গিয়ে পড়ল পুলকার। ভাগ্যক্রমে কোনও পড়ুয়ারই শারীরিক কোনও আঘাত লাগেনি। তাদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে, পুলকারের চালক ও পুলকারটিকে আটক করা হয়েছে।

তিস্তার ক্যানেলে গিয়ে পড়ল ১১ পড়ুয়া সহ পুলকার, দেখুন ভিডিও

শুক্রবার সকালে ১১ জন পড়ুয়াকে নিয়ে পুলকারটি দার্জিলিং পাবলিক স্কুলে যাচ্ছিল। টাটা ম্যাজিকের পুলকারটি প্রচণ্ড গতিতে ছুটছিল। ফুলবাড়ির টার্নিং-এ টাটা ম্য়াজিক গাড়িটি একটি লরির মুখোমুখি পড়ে যায়। এরপরই চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়ি নিয়ে গিয়ে পড়েন ক্য়ানেলের জলে। এদিকে, সে সময় ক্যানেলের ব্রিজে চা-খেতে গিয়েছিলেন স্থানীয় ৪ যুবক। মোতিলাল, সঞ্জয়, বিষ্ণু ও অরুণ নামে ওই চার যুবক ক্যানেলের জলে টাটা-ম্য়াজিকটিকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন। চার জনেই একসঙ্গে ক্যানেলে ঝাঁপ মারেন। এরপর ১১ পড়ুয়াকে তাঁরা পুলকার থেকে বের করে নিয়ে আসেন।

পরে মোটা দড়ি দিয়ে টাটা ম্যাজিক গাড়িটিকেও জল থেকে তোলা হয়। এই চার যুবক না থাকলে কী ভয়ঙ্কর ঘটনা ঘটত তা ভেবেই আতঙ্কিত হচ্ছেন অভিভাবকরা। যে ভাবে দিনের পর দিন টাটা ম্য়াজিকের মতো হালকা গাড়িকে পুলকার হিসাবে ব্যবহারের সংখ্যা শিলিগুড়ি এলাকায় বৃদ্ধি পাচ্ছে তাতে আতঙ্কিত অভিভাবকরা। পুলকারের জন্য চিহ্নিত গাড়ির তুলনায় টাটা ম্য়াজিকে পড়ুয়াদের যাতায়াতে ভাড়া অনেক কম। ফলে অনেক সময়ই অভিভাবকরা জীবনের ঝুঁকি নিয়েও ছেলে-মেয়েকে টাটা ম্যাজিকের মতো বিপজ্জনক গাড়ির পুলকারে স্কুলে পাঠাচ্ছেন।

শুক্রবার মোতিলাল, সঞ্জয়, বিষ্ণু এবং অরুণরা না থাকলে পরিস্থিতি কোথায় গড়াত তা ভাবনাতে আনলেও আতঙ্কিত হতে হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ওই পুলকার ও তার চালককে আটক করেছে। ১১ পড়ুয়ার চোখে মুখে আতঙ্ক লেগে থাকলেও তারা সুস্থ বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+