স্টোনম্যান আতঙ্ক : হাওড়ায় যুবকের মাথা থেঁতলে খুনের ঘটনায় গ্রেফতার ২
কলকাতা, ৭ জুলাই : হাওড়ায় ফিরেছে স্টোনম্যান আতঙ্ক। পাথর দিয়ে যুবকের মাথা থেঁতলে খুনের ঘটনায়র কিনারা করল পুলিশ। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। টাকাপয়দা সংক্রান্ত বিবাদেই খুন করা হয়েছে বলে খবর। [স্টোনম্যানের ধাঁচে হাওড়ায় খুন যুবক]
পুলিশ সূত্রের খবর ধৃত ২ জনের মধ্যে একজনের নাম অতীশ হেলা এবং অন্যজনের নাম রাহুল। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। শুধু ওই ব্যক্তির পকেট থেকে একটি খৈনির ডিব্বা ও একটি দশ টাকার নোট পাওয়া গিয়েছে।

মৃত ব্যক্তির সারা শরীরে বালি লেগেছিল বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। বিজয়ানন্দ পার্কে মৃত যুবকের দেহ যেখান থেকে পাওয়া গিয়েছে তার কাছেই একটি জায়গায় লরি বোঝাই বালি এসেছিল। ওই ব্যক্তি বালি নামানোর কাজেও যুক্ত থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
উল্লেখ্যে এর আগে ১৯৮৯ সালে কলকাতায় মাথা চাড়া দিয়েছিল এক পাথুরে খুনীর আতঙ্ক। ফুটপাতবাসীদের টার্গেট করা হত। এবং ভারি পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হতো। ৬ মাসে প্রায় ১৩ জনের খুন করেছিল স্টোনম্যান। সেই স্টোনম্যানের আতঙ্কই ফের চাগাড় দিয়ে উঠেছিল হাওড়ায়। নব্বই দশকের সেই স্টোনম্যান আজও অধরা থাকলেও হাওড়ার এই স্টোনম্যানকে কি পুলিশ ধরতে পারবে প্রশ্নই গোটা হাওড়া ঘুরপাক খাচ্ছিল। তবে এটি নিছকই টাকা ছিনতাই সংক্রান্ত খুনের ঘটনা বলে জানিয়ে দিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications