নেপাল সীমান্তে এসটিএফের তল্লাশি, গ্রেফতার বিস্ফোরক বিশেষজ্ঞ বাংলাদেশি জঙ্গি
পশ্চিমবঙ্গ থেকে ফের গ্রেফতার আনসারুল্লা বাংলার জঙ্গি। মঙ্গলবার নেপাল সীমান্তের কাছ থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। বুধবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
পশ্চিমবঙ্গ থেকে ফের গ্রেফতার আনসারুল্লা বাংলার জঙ্গি। মঙ্গলবার নেপাল সীমান্তের কাছ থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। বুধবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

কলকাতা স্টেশন থেকে দুই বাংলাদেশী জঙ্গি এবং এক অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতারের পরেই হাওড়া স্টেশনের কাছে এক হোটেলে হানা দেয় এসটিএফ। সেখান থেকেই অক্টোবরে সেই হোটেলে কাটিয়ে যাওয়া জঙ্গিদের পরিচয় সম্পর্কে কিছ তথ্য পাওয়া যায়। মেলে জাল আধার কার্ড। তাতে নাম ছিল আফতাব খান। যদিও বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসুল্লা বাংলার আফতাব খানের আসল নাম ওমর ফারুখ।
বাংলায় বসে কাশ্মীর, পাঞ্জাব এমন কী পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টায় ছিল ওমর ফারুখ ওরফে আফতাব খান। কিন্তু কলকাতা স্টেশনে দুই জঙ্গি গ্রেফতারের পরই তা ভেস্তে যায়। কলকাতা ছেড়ে দার্জিলিং হয়ে নেপাল পালানোর চেষ্টা করে। সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির কাছ থেকে ওমর ফারুখকে গ্রেফতার করে এসটিএফ।
ধৃত ওমর পারুখ আইইডি বিশেষজ্ঞ বলে জানা গিয়েছে। আনসারুল্লা বাংলার সক্রিয় সদস্য সে। অনেককে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণও দিয়েছে সে।
২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপককে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল ওমর ফারুখ। কিন্তু আগেই খবর পৌঁছে যাওয়ায় এনকাউন্টারে মারা যায় ফারুখের দুই সঙ্গী। এরপরেই সে ভারতে পালিয়ে আসে। ভারতেই থাকা ওমর ফারুখের আরও দুই সঙ্গীর খোঁজে তল্লাশি চালাচ্ছে এসটিএফ।












Click it and Unblock the Notifications