২৩ জেলাতেই করোনার দৈনিক সংক্রমণে স্বস্তি, কলকাতা-উত্তর ২৪ পরগনায় সক্রিয় ৫০০-য়
বাংলার ২৩ জেলাতেই করোনা দৈনিক সংক্রমণে স্বস্তি ফিরল। এমনকী কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণও নামল ৩০-এ। এর আগের দুই করোনা ঢেউয়ে এই চিত্র দেখা যায়নি।
বাংলার ২৩ জেলাতেই করোনা দৈনিক সংক্রমণে স্বস্তি ফিরল। এমনকী কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণও নামল ৩০-এ। এর আগের দুই করোনা ঢেউয়ে এই চিত্র দেখা যায়নি। অন্যান্য জেলার সংক্রমণ কমলেও কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ বরাবরই উপরের দিকেই ছিল। এবার দুই জেলায় সংক্রমণের পাশাপাশি সক্রিয়ও দ্রুত কমছে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ৩১। সক্রিয়ের সংখ্যা ৫০০-র ঠিক উপরেই। ১৬৫ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ৫২৯ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৬০ জন কমে হয়েছে ৫২৩। হাওড়ার করোনা সক্রিয় ১২৮। হুগলির করোনা সক্রিয় ১৫৪ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ২০৭ হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩১ জন। উত্তর ২৪ পরগনায় ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। এদিনের দৈনিক সংক্রমণ ১৪ জেলায় ১০-এর নীচে। ১০ বা ১০-এর ঠিক উপরেই সাত জেলার সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ মাত্র ২ জন ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলায়।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৬৮০১। এদিন কলকাতায় ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬৪৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৪০৬২৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫২৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯২ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০২৭৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। মৃত্যু হয়েছে মোট ৫৩৩১ জনের। এদিন কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৬৯৩২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫২৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৯ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭১৮৭ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৯৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮ জন। হুগলিতে ১৩ জন বেড়ে আক্রান্ত ১০৭৮৯২ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৯ জন, কোচবিহারে ৩ জন, দার্জিলিংয়ে ৮ জন, কালিম্পংয়ে ৭ জন, জলপাইগুড়িতে ১৫ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১৪ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ৭ জন, নদিয়ায় ৯ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ১০ জন, বাঁকুড়ায় ১৩ জন, ঝাড়গ্রামে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ৬ জন, পূর্ব মেদিনীপুরে ১০ জন, পূর্ব বর্ধমানে ২ জন, পশ্চিম বর্ধমানে ৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।
কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ১১৮ জন, কোচবিহারে ৯৬ জন, দার্জিলিংয়ে ১৬৩ জন, কালিম্পংয়ে ৩৯ জন, জলপাইগুড়িতে ১৬৩ জন, উত্তর দিনাজপুরে ৫৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১০১ জন, মালদহে ১২০ জন, মুর্শিদাবাদে ৮১ জন, নদিয়ায় ১৯২ জন, বীরভূমে ১৫২ জন, পুরুলিয়ায় ৫২ জন, বাঁকুড়ায় ১২৪ জন, ঝাড়গ্রামে ৩৮ জন, পশ্চিম মেদিনীপুরে ১১৭ জন, পূর্ব মেদিনীপুরে ৬৫ জন, পূর্ব বর্ধমানে ১০৮ জন, পশ্চিম বর্ধমানে ১১৩ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।












Click it and Unblock the Notifications