করোনা বাড়তেই উত্তর ২৪ পরগনায় আরও চারটি করোনা হাসপাতাল
করোনা বাড়তেই উত্তর ২৪ পরগনায় আরও চারটি করোনা হাসপাতাল
করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উত্তর ২৪ পরগনায় আরও চার করোনা হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিলো রাজ্য স্বাস্থ্য দফতর।

উত্তর ২৪ পরগনা জেলায় করোনা চিকিৎসায় আরও তিনটি সরকারি এবং একটি বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণা করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। সোমবার এবিষয়ে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যা খুশি জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ১৩৮টি শয্যা, খড়দহের শ্রী বলরাম সেবা মন্দির হাসপাতালে ১০৪টি এবং অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ৮০টি শয্যা করোনা রোগীদের জন্য থাকবে।
পাশাপাশি, বারাকপুরে নেহরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হাসপাতালটিতে আগে করোনা সন্দেহভাজন রোগীর চিকিৎসা হলেও এবার থেকে সেখানে কোভিড পজ়িটিভ রোগীর চিকিৎসা হবে।
এর আগে শুধুমাত্র ব্যারাকপুর শিল্পাঞ্চলেই খুব শীঘ্রই দুটি করোনা হাসপাতাল চালু হওয়ার কথা জানা যায়। দুটি হাসপাতাল মিলিয়ে মোট ৩৫০ বেড সংখ্যা থাকবে। আগামী এক সপ্তাহের মধ্যে দুটি কোভিড হাসপাতাল চালু করা হবে বলে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গিয়েছে।
ব্যারাকপুর টেকনো গ্লোবাল আইসোলেশন সেন্টারকে ২৪৮ বেডের কোভিড হাসপাতাল গড়ে তুলছে রাজ্য সরকার। এছাড়াও ব্যারাকপুর শিল্পাঞ্চলে ১০০ বেডের আরও একটি কোভিড হাসপাতাল এক সপ্তাহের মধ্যে চালু করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
স্বাস্থ্য দফতর সূত্রে আরও খবর, ব্যারাকপুর শিল্পাঞ্চলে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই তাদের চিকিৎসার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুব শীঘ্রই আরও ২টি কোভিড হাসপাতাল গড়ে তোলা হবে।












Click it and Unblock the Notifications