বাবুলের টুইটের পর এবার ডুমুরজলার ভিডিও! করোনা হাসপাতালের জন্য নতুন বিধি সরকারের
বাবুলের টুইটের পর এবার ডুমুরজলার ভিডিও! করোনা হাসপাতালের জন্য নতুন বিধি সরকারের
এবার থেকে আর কোনও করোনা হাসপাতালে কেউই মোবাইল ব্যবহার করতে পারবে না। নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যা সব জেলার জেলাশাসক, মুখ্যস্বাস্থ্য আধিকারিক এবং করোনা হাসপাতালের সুপারদের কাছে পাঠানো হয়েছে।
|
এমআর বাঙুর নিয়ে বাবুল সুপ্রিয়র টুইটে তোলপাড় রাজ্য
এমআর বাঙুরের আইসোলেশন ওয়ার্ডে থাকা এক রোগী ভিডিওি করেছেন বলে জানা গিয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের মেল আইসোলেশন ওয়ার্ডে একটি বেডের সঙ্গে অন্য বেডের ফারাক যৎ সামান্য। একজেনর শরীর থেকে অপরজনের সংক্রমণ ছড়াতে দেরি হবে না আদৌ। সেখানে বেডে মৃতদেহ দীর্ঘক্ষণ পড়ে রয়েছে বলেও অভিযোগ করেছেন সেই রোগী।

ডুমুরজলা স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন
কলকাতার পাশাপাশি হাওড়াও পড়েছে রেড জোনের মধ্যে। হাওড়ার ডুমুজলা স্টেডিয়ামে তৈরি হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। সেখানকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে কোয়ারেন্টাইনের জন্য নিয়ে যাওয়া হাওড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ সেখানে নিয়ে যাওয়ার পর বলা হচ্ছে টেস্ট করা হবে ৫ দিন পর। এছাড়াও দেওয়া হচ্ছে পচা ডিম। অথমা ডিম দেওয়া হলেও তার কুসুম থাকছে না। সঙ্গে থাকছে শুধু কুমড়োর তরকারি। চাই চাইলে বলা হচ্ছে দিদিকে ফোন করতে। তবে এইসব ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

সরকারি নির্দেশিকায় করোনা ছড়ানোর তত্ত্ব
কোবিড হাসপাতালে মোবাইল ব্যবহারের নির্দেশিকায় দেওয়া হয়েছে করোনা ছড়ানোর তত্ত্ব। বলা হয়েছে ফোনের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে। তাই করোনা হাসপাতালগুলিতে ফোন নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। এই নিয়ম কোনও রোগী কিংবা সন্দেহজনক রোগীই নন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সবার ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানানো হয়েছে। তবে যোগাযোগের সুবিধার জন্য বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

সরকারি অব্যবস্থা ঢাকতেই ব্যবস্থা
সরকারের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের তরফে। তাঁদের অভিযোগ সরকারি অব্যবস্থা ঢাকতে, আত তথ্য লোকাতেই এই ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications