বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রী ও পুত্রকে বঁটি দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

স্ত্রী ও পুত্রকে বঁটি দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা চালাল স্বামী। বুধবার ভোরে এই ঘটনা ঘটে নদিয়ার নিত্যানন্দপুর থানায়।

নদিয়া, ২২ ফেব্রুয়ারি : স্ত্রী ও পুত্রকে বঁটি দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা চালাল স্বামী। বুধবার ভোরে এই ঘটনা ঘটে নদিয়ার নিত্যানন্দপুর থানায়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনই কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা চালায় ওই যুবক। স্ত্রী দীর্ঘক্ষণ মোবাইলে ব্যস্ত থাকত। তা থেকেই সন্দেহ দানা বাঁধে। আর তার জেরেই ঘটে গেল এই নৃশংস ঘটনা। বাবা-মায়ের বিবাহবহির্ভূত সম্পর্কের মাশুল দিতে হল তাঁদের সন্তানকেও।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রী ও পুত্রকে বঁটি দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

নিত্যানন্দপুরের বাসিন্দা পেশায় হকার ওই যুবক। প্রায়ই বাড়ি ফিরে সে দেখত স্ত্রী দীর্ঘক্ষণ কারও সঙ্গে ফোনে কথা বলে চলেছে। তাদের সংসারে এ নিয়েই অশান্তি তীব্রতর হচ্ছিল। প্রায়ই ঝগড়া লেগে থাকত। মঙ্গলবার রাতে এই ফোন করাকে কেন্দ্র করেই স্বামী-স্ত্রী ঝগড়া চরম আকার নেয়। তারপর ভোররাতে বঁটি নিয়ে স্ত্রী-পুত্রের উপর হামলা চালায় স্বামী। স্ত্রী-পুত্রকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। তারপর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।

মা ও ছেলের আর্ত চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তিনজনকেই ঘরের ভিতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। খবর দেওয়া হয় নদিয়া থানায়। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+