SSC Scam: পারিশ্রমিক পাবেন চাকরিহারারা? বেতনের পোর্টালে নাম, আশা ও আশঙ্কার দোলাচল

SSC Scam: এপ্রিল মাসের শুরুর ১০ দিন পার। ৩ এপ্রিলের সুপ্রিম কোর্টের রায়ের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। এমতাবস্থায় আদৌও এ মাসের বেতন মিলবে কি না, তা নিয়ে আতান্তরে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগ্যরা। বুধবার চলতি মাসের জন্য রাজ্যের স্যালারি অ্যাকুইজিশন পোর্টাল খোলা হয়েছে। তাতে অবশ্য দেখা গেল চাকরিহারাদের নামও।

বুধবার রাত থেকেই এসএসসি ভবনের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রাত পেরিয়ে ভোর হলেও বৃহস্পতিবার অনশনের ডাক দিয়েছেন তারা। লাগাতার রিলে অনশনে অনড় থাকবেন বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন চাকরিহারারা। বুধবার কসবায় জেলা স্কুল পরিদর্শকের দফতরে ডেপুটেশন দিয়ে এসএলএসটি ও আর এলএসটি শিক্ষক ও শিক্ষাকর্মীরা জানতে চেয়েছিলেন, তারা এই মাসে বেতন পাবেন কিনা? তখন তাদের এবিষয়ে নির্দিষ্ট করে কোনও আশ্বাস দেওয়া হয়নি বলে সূত্রের খবর।

ssc

সূত্রের দাবি, স্কুল শিক্ষা দফতরের একাংশ জানাচ্ছে, যদি বেতন দেওয়া হয়, তাহলে কোর্টের অবমাননা করা হবে। আবার নবান্নের তরফে একাংশের দাবি, রাজ্য রিভিউ পিটিশনের দিকে এগোচ্ছে। এক্ষেত্রে রাজ্যের হাতে ৩০ দিন সময় রয়েছে। গোটা বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে, তাই বেতন দিতে অসুবিধা নেই। তবে সিদ্ধান্ত নিতে সময় লাগবে।

উল্লেখযোগ্যভাবে রাজ্যের ঘোষিত বর্ধিত ৪ শতাংশ ডিএ সমেত বেতন এই এপ্রিল থেকেই পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর তাই এবারের স্যালারি পোর্টাল দেরিতে খুলেছে। ১৭ তারিখ পর্যন্ত খোলা থাকবে পোর্টাল। স্যালারি রিক্যুইজিশন পোর্টালে নাম রয়েছে চাকরিহারাদের। তাই ১৭ তারিখ পর্যন্ত তাদের বেতন দেওয়ার সময় থাকবে রাজ্যের হাতে।

আবার ১৭ তারিখেই রয়েছে মধ্যশিক্ষা পর্ষদেরও মামলার শুনানি। চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত ও অযোগ্য নোটিস না আসা পর্যন্ত পঠনপাঠন অব্যাহত রাখতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজে বহাল রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। রায়ে সাময়িক বদলের আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Take a Poll

এদিকে বেতনের পোর্টালে নাম থাকলেও বেতন নিয়ে সংশয়ে চাকরিহারারাও। এমাসের বেতন যদি পরে সুদসহ ফেরত দিতে হয়, সেই আশঙ্কা করছেন শিক্ষকদের একাংশ। সার্বিকভাবে চরম অনিশ্চয়তার সম্মুখীন হয়ে পড়েছেন তারা। কারও একার উপরে নির্ভর করে গোটা সংসার, কারও মাথায় দেনার বোঝা, কারও বেতনে রোগের ওষুধ বাড়িতে আসে, সেসব নিয়ে অথৈ জলে পড়ে গিয়েছেন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+