Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SSC Scam: সুপার নিউমেরিক পোস্টে CBI তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

SSC Scam: সুপার নিউমেরিক পোস্ট নিয়ে এখনই সিবিআই তদন্ত নয়! কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে স্পষ্ট করেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ।

আগামী সোমবারই প্রায় ২৬ হাজার চাকরি বাতিল (West Bengal's teachers' recruitment issue) সংক্রান্ত মামলার শুনানি হবে বলেও জানানো হয়েছে। ফলে সেদিন মামলার গতিপ্রকৃতি (SSC Scam) কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবার।

SSC Scam

দীর্ঘ শুনানি শেষে আদালত ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের ((SSC Scam) নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। চাকরি যায় যোগ্য এবং অযোগ্য মিলিয়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি যায়। এই সংক্রান্ত প্রায় ২৮০ পাতার নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক।

যেখানে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিয়েও জেরা করার বিষয়েও সিবিআইকে সবুজ সঙ্কেত দেয় কলকাতা হাইকোর্ট। কোনও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত তাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খতিয়ে দেখবে বলে নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের রায়কে (SSC Scam) চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এমনকি এসএসসি এবং পর্ষদের তরফেও চাকরি বাতিল নিয়ে মামলা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয় এদিন। যদিও এদিন সম্পূর্ণ মামলার শুনানি হয়নি। যদিও শুনানিতে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে ওএমআর শিট নষ্টের বিষয়টি উঠে এসেছে।

এদিন রাজ্যের তরফে প্যানেল বাতিলের (SSC Scam) উপর স্থগিতাদেশ চাওয়া হয়। যদিও তা গুরুত্ব পায়নি। তবে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে রাজ্যের দাবি ছিল, যেভাবে সিবিআই তদন্ত করছে তাতে ভোটের মুখে গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে।

তা শুনে আদালত এই নির্দেশ দেয়। তবে অন্য কোনও বিষয়ে কোনও স্থগিতাদেশ এদিন দেওয়া হয়নি। ফলে চাকরি বাতিল নিয়ে রাজ্যের অস্বস্তি বহাল থাকল।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এদিন কোনও স্থগিতাদেশ (SSC Scam) দেয়নি। মন্ত্রীদের গ্রেফতার হয়ে যাওয়ার আশঙ্কা করে স্থগিতাদেশ চেয়েছিল। সেখানে আদালত সিবিআইকে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য বলেছে দাবি আইনজীবীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+